1
যিহোশূয়ের পুস্তক 6:2
পবিত্র বাইবেল
BERV
তখন প্রভু যিহোশূয়কে বললেন, “শোনো, আমি তোমাদের যিরীহো দখল করতে দিচ্ছি। তোমরা রাজা আর শহরের সমস্ত যোদ্ধাকে পরাজিত করবে।
Compare
Explore যিহোশূয়ের পুস্তক 6:2
2
যিহোশূয়ের পুস্তক 6:5
তারা একবার খুব জোরে শিঙা বাজাবে। সেই শিঙার শব্দ শুনতে পেলেই লোকদের চিৎকার করতে বলবে। তোমরা এই কাজ করলে শহরের প্রাচীরগুলো ভেঙ্গে পড়বে, আর তোমার লোকরাও সোজা শহরে ঢুকে পড়তে পারবে।”
Explore যিহোশূয়ের পুস্তক 6:5
3
যিহোশূয়ের পুস্তক 6:3
দিনে একবার করে সমস্ত শহরের চারিদিকে সৈন্যদের টহল দেওয়াবে। এরকম ছয় দিন করবে।
Explore যিহোশূয়ের পুস্তক 6:3
4
যিহোশূয়ের পুস্তক 6:4
পবিত্র সিন্দুকটি যাজকদের বহন করতে বলবে। সাতজন যাজককে মেষের তৈরী শিঙা নিতে বলবে। সেই সিন্দুকটির সামনে দিয়ে যাজকদের যেতে বলবে। সপ্তম দিনে শহরটিকে সাতবার প্রদক্ষিণ করবে। ঐ দিন যাজকদের যাবার সময় শিঙা বাজাতে বলবে।
Explore যিহোশূয়ের পুস্তক 6:4
5
যিহোশূয়ের পুস্তক 6:1
যিরীহো শহরের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। শহরের লোকেরা ভয় পেয়ে গিয়েছিল কারণ ইস্রায়েলের লোকেরা কাছেই ছিল। শহর থেকে কেউ বেরোত না, শহরে কেউ আসতও না।
Explore যিহোশূয়ের পুস্তক 6:1
6
যিহোশূয়ের পুস্তক 6:16
সপ্তম বার তারা শহর পরিক্রমা করলে যাজক শিঙা বাজালেন। তখন যিহোশূয় আদেশ দিলেন, “এবার চিৎকার করো। প্রভু তোমাদের এই শহর দান করেছেন।
Explore যিহোশূয়ের পুস্তক 6:16
7
যিহোশূয়ের পুস্তক 6:17
এই শহর এবং শহরের সবকিছু প্রভুর। শুধু গণিকা রাহব এবং তার বাড়ীর লোকরা বেঁচে থাকবে। এদের তোমরা হত্যা কোরো না, কারণ সে আমাদের দুজন গুপ্তচরকে সাহায্য করেছিল।
Explore যিহোশূয়ের পুস্তক 6:17