প্রভু পরমেশ্বর আবার শৌলকে মানসিক অশান্তিতে বিপর্যস্ত করে তুললেন। শৌল নিজের ঘরেই বসেছিলেন, তাঁর হাতে ছিল একটা বর্শা। দাউদ তাঁর সামনে বসে বীণা বাজাচ্ছিলেন। এমন সময়ে শৌল বর্শা দিয়ে দাউদকে দেয়ালের সঙ্গে গেঁথে ফেলার চেষ্টা করলেন কিন্তুই দাউদ চকিতে তাঁর সামনে থেকে সরে যাওয়ায় বর্শাটি দেয়ালে গেঁথে গেল। দাউদ সেই রাত্রে পালিয়ে গিয়ে রক্ষা পেলন।