তারা আনন্দে মেতে পরস্পরকে উদ্দেশ করে এই গান গাইতে লাগল:
হাজার হাজার মেরেছেন শৌল
দাউদ মেরেছেন অযুত অযুত।
এই গান শুনে শৌল অসন্তুষ্ট হলেন। তাঁর খুব রাগ হল। তিনি বললেন, এরা দাউদ সম্পর্কে অযুতের উল্লেখ করছে অথচ আমার সম্পর্কে মাত্র হাজারের কথা বলছে। যদি এই-ই হয় তবে শুধু রাজত্ব ছাড়া দাউদের আর পেতে বাকী কি রইল?