1
১ শমুয়েলে 17:45
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
দাউদ তাকে বললেন, তুমি তরবারি, বর্শা ও বল্লম নিয়ে আমার কাছে এসেছ, কিন্তু তুমি যাঁকে উপহাস করেছ, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলী সেনানীর আরাধ্য ঈশ্বরের নাম নিয়েই আমি তোমার সম্মুখে এসেছি।
Compare
Explore ১ শমুয়েলে 17:45
2
১ শমুয়েলে 17:47
আর এও জানবে সকলে যে, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তরবারি ও বর্শা ছাড়াই উদ্ধার করতে পারেন। স্বয়ং প্রভু পরমেশ্বরই এ যুদ্ধের নেতা, তিনিই আমাদের হাতে তোমাদের পরাজয় ঘটাবেন।
Explore ১ শমুয়েলে 17:47
3
১ শমুয়েলে 17:37
দাউদ আরও বললেন, যে প্রভু পরমেশ্বর আমাকে সিংহ ও ভালুকের থাবা থেকে উদ্ধার করেছেন, তিনিই এই ফিলিস্তিনীটার হাত থেকে আমাকে রক্ষা করবেন। তখন শৌল দাউদকে বললেন, আচ্ছা যাও, প্রভু পরমেশ্বর তোমার সঙ্গে থাকুন।
Explore ১ শমুয়েলে 17:37
4
১ শমুয়েলে 17:46
প্রভু আজ আমার হাতে তোমার পরাজয় ঘটাবেন। আমি তোমাকে পরাস্ত করে তোমার শিরচ্ছেদ করব আর ফিলিস্তিনী সৈন্যদের শব আকাশের পাখি ও মাঠের পশুদের খাওয়াব। তা দেখে পৃথিবীর সকলে জানবে যে ইসরায়েলীদেরও একজন আরাধ্য ঈশ্বর আছেন।
Explore ১ শমুয়েলে 17:46
5
১ শমুয়েলে 17:40
শুধু লাঠিখানা হাতে নিলেন আর পাহাড়ী সোঁতা থেকে পাঁচটি চিকণ নুড়ি পাথর বেছে নিয়ে নিজের ঝুলিতে রাখলেন। আর ফিঙ্গাটি হাতে নিয়ে তিনি ঐ ফিলিস্তিনী লোকটির দিকে এগিয়ে গেলেন।
Explore ১ শমুয়েলে 17:40
6
১ শমুয়েলে 17:32
দাউদ শৌলকে বললেন, মহারাজ, এই লোকটার ব্যাপারে কারও ভয় পাবার কিছু নেই। আপনার এই দাসই ঐ ফিলিস্তিনীটার সঙ্গে লড়াই করবে।
Explore ১ শমুয়েলে 17:32