1
কলসীয় 3:13
Pobitro Baibel
SBCL
একে অন্যকে সহ্য কর এবং যদি কারও বিরুদ্ধে তোমাদের কোন দোষ দেবার কারণ থাকে তবে তাকে ক্ষমা কর। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমাদেরও একজন অন্যজনকে ক্ষমা করা উচিত।
Compare
Explore কলসীয় 3:13
2
কলসীয় 3:2
জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও।
Explore কলসীয় 3:2
3
কলসীয় 3:23
তোমরা যা-ই কর না কেন, তা মানুষের জন্য নয় বরং প্রভুর জন্য করছ বলে মন-প্রাণ দিয়ে কোরো
Explore কলসীয় 3:23
4
কলসীয় 3:12
এইজন্য ঈশ্বর যাদের বেছে নিয়ে নিজের জন্য আলাদা করে রেখেছেন তাঁর সেই প্রিয় লোক হিসাবে তোমরা আন্তরিক মায়া-মমতা, দয়া, নম্রতা, নরম স্বভাব ও ধৈর্য দিয়ে নিজেদের সাজাও।
Explore কলসীয় 3:12
5
কলসীয় 3:16-17
খ্রীষ্টের বাক্যকে তোমাদের অন্তরে পরিপূর্ণভাবে বাস করতে দাও। ঈশ্বরের দেওয়া জ্ঞানে একে অন্যকে শিক্ষা ও পরামর্শ দাও এবং অন্তরে কৃতজ্ঞতার সংগে ঈশ্বরের উদ্দেশে গীতসংহিতার গান এবং আত্মিক ও প্রশংসার গান কর। তোমরা যা কিছু বল বা কর না কেন তা প্রভু যীশুর নামে কোরো এবং তাঁর মধ্যে দিয়েই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ো।
Explore কলসীয় 3:16-17
6
কলসীয় 3:14
আর এই সবের উপরে ভালবাসা দিয়ে নিজেদের সাজাও। ভালবাসাই ঐ সব গুণগুলোকে একসংগে বেঁধে পূর্ণতা দান করে।
Explore কলসীয় 3:14
7
কলসীয় 3:1
তাহলে তোমরা যখন খ্রীষ্টের সংগে মৃত্যু থেকে জীবিত হয়েছ তখন খ্রীষ্ট স্বর্গে যেখানে ঈশ্বরের ডান দিকে বসে আছেন সেই স্বর্গীয় বিষয়গুলোর জন্য আগ্রহী হও।
Explore কলসীয় 3:1
8
কলসীয় 3:15
খ্রীষ্ট যে শান্তি দেন সেই শান্তি তোমাদের অন্তরে থেকে তোমাদের পরিচালনা করুক। শান্তিতে থাকবার জন্যই তো তোমাদের সবাইকে একদেহ হিসাবে ডাকা হয়েছে। তোমরা কৃতজ্ঞ থাক।
Explore কলসীয় 3:15
9
কলসীয় 3:5
সেইজন্য তোমাদের পাপ-স্বভাবের মধ্যে যা কিছু আছে তা ধ্বংস করে ফেল। তাতে আছে সব রকম ব্যভিচার, অশুচিতা, কুবাসনা, মন্দ ইচ্ছা এবং লোভ যাকে এক রকম প্রতিমাপূজা বলা যায়।
Explore কলসীয় 3:5
10
কলসীয় 3:3
তোমরা তো মরে গেছ এবং তোমাদের জীবন খ্রীষ্টের সংগে ঈশ্বরের মধ্যে লুকানো আছে।
Explore কলসীয় 3:3
11
কলসীয় 3:8
কিন্তু এখন রাগ, মেজাজ দেখানো, হিংসা, গালাগালি এবং খারাপ কথাবার্তা তোমাদের কাছ থেকে দূর কর।
Explore কলসীয় 3:8
12
কলসীয় 3:9-10-9-10
একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বোলো না, কারণ তোমাদের পুরানো “আমি”কে তার কাজ সুদ্ধ কাপড়ের মত ছেড়ে ফেলে তোমরা তো নতুন “আমি”কে পরেছ। এই নতুন “আমি” আরও নতুন হতে হতে তার সৃষ্টিকর্তার মত হচ্ছে, যেন সেই সৃষ্টিকর্তাকে তোমরা পরিপূর্ণভাবে জানতে পার।
Explore কলসীয় 3:9-10-9-10
13
কলসীয় 3:19
তোমরা যারা স্বামী, তোমরা প্রত্যেকে স্ত্রীকে ভালবেসো এবং তার সংগে কঠোর ব্যবহার কোরো না।
Explore কলসীয় 3:19
14
কলসীয় 3:20
ছেলেমেয়েরা, তোমরা সব বিষয়ে মা-বাবার বাধ্য থেকো, কারণ এতে প্রভু খুশী হন।
Explore কলসীয় 3:20
15
কলসীয় 3:18
তোমরা যারা স্ত্রী, তোমরা প্রত্যেকে স্বামীর অধীনতা মেনে নাও, কারণ প্রভুর লোক হিসাবে এটাই উপযুক্ত।
Explore কলসীয় 3:18