1
১ রাজাবলি 17:14
Pobitro Baibel
SBCL
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন যে, তিনি বৃষ্টি না দেওয়া পর্যন্ত ঐ ময়দার পাত্রটাও খালি হবে না আর তেলের ভাঁড়ও খালি হবে না।”
Compare
Explore ১ রাজাবলি 17:14
2
১ রাজাবলি 17:1
গিলিয়দের তিশ্বী গ্রামের এলিয় আহাবকে বললেন, “আমি যাঁর সেবা করি ইস্রায়েলীয়দের সেই জীবন্ত ঈশ্বর সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছরে শিশিরও পড়বে না, বৃষ্টিও পড়বে না।”
Explore ১ রাজাবলি 17:1
3
১ রাজাবলি 17:13
এলিয় তাকে বললেন, “ভয় কোরো না। যা বললে বাড়ী গিয়ে তা-ই কর। কিন্তু তোমার যা আছে তা থেকে আগে আমার জন্য একটা ছোট রুটি তৈরী করে নিয়ে এস। তারপর তোমার ও তোমার ছেলের জন্য রুটি তৈরী কোরো।
Explore ১ রাজাবলি 17:13
4
১ রাজাবলি 17:12
উত্তরে সেই বিধবা বলল, “আপনার ঈশ্বর জীবন্ত সদাপ্রভুর দিব্য দিয়ে বলছি যে, আমার কাছে একটাও রুটি নেই। পাত্রে কেবল এক মুঠো ময়দা আর ভাঁড়ে একটুখানি তেল রয়েছে। বাড়ী নিয়ে যাবার জন্য আমি কতগুলো কাঠ কুড়াচ্ছি; তা দিয়ে আমার ও আমার ছেলের জন্য কিছু খাবার তৈরী করব। তারপর তা খেয়ে আমরা মরব।”
Explore ১ রাজাবলি 17:12
5
১ রাজাবলি 17:9
“তুমি এখন সীদোনের সারিফতে গিয়ে থাক। তোমাকে খাবার যোগাবার জন্য আমি সেখানকার এক বিধবাকে ঠিক করে রেখেছি।”
Explore ১ রাজাবলি 17:9
6
১ রাজাবলি 17:16
এলিয়ের মধ্য দিয়ে সদাপ্রভু যে কথা বলেছিলেন সেই অনুসারে ঐ ময়দার পাত্রটাও খালি হল না, তেলের ভাঁড়ও খালি হল না।
Explore ১ রাজাবলি 17:16
7
১ রাজাবলি 17:15
তখন সে গিয়ে এলিয় তাকে যা করতে বলেছিলেন তা-ই করল। তাতে এলিয় আর সেই স্ত্রীলোক ও তার ছেলেটি অনেক দিন পর্যন্ত খাবার খেতে থাকল।
Explore ১ রাজাবলি 17:15
8
১ রাজাবলি 17:10
সেইজন্য তিনি সারিফতে গেলেন। গ্রামে ঢুকবার পথে পৌঁছে তিনি একজন বিধবাকে কাঠ কুড়াতে দেখলেন। তিনি তাকে ডেকে বললেন, “আমার খাবার জন্য পাত্রে করে একটু জল আনতে পারবে?”
Explore ১ রাজাবলি 17:10
9
১ রাজাবলি 17:4
তুমি সেই স্রোতের জল খাবে আর সেখানে তোমাকে খাবার দেবার জন্য আমি দাঁড়কাকদের ঠিক করে রেখেছি।”
Explore ১ রাজাবলি 17:4
10
১ রাজাবলি 17:11
সে যখন যাচ্ছিল তখন তিনি তাকে আবার ডেকে বললেন, “দয়া করে আমার জন্য এক টুকরা রুটিও এনো।”
Explore ১ রাজাবলি 17:11
11
১ রাজাবলি 17:6
দাঁড়কাকেরা সকালে ও বিকালে তাঁর জন্য রুটি ও মাংস আনত এবং তিনি সেই স্রোতের জল খেতেন।
Explore ১ রাজাবলি 17:6
12
১ রাজাবলি 17:7
দেশে বৃষ্টি না হওয়াতে কিছুকাল পরে সেই স্রোতের জল শুকিয়ে গেল।
Explore ১ রাজাবলি 17:7
13
১ রাজাবলি 17:24
তখন সেই স্ত্রীলোকটি এলিয়কে বলল, “আমি এখন বুঝতে পারলাম আপনি ঈশ্বরের লোক, আর সদাপ্রভু আপনার মধ্য দিয়ে যা বলেন তা সত্য।”
Explore ১ রাজাবলি 17:24
14
১ রাজাবলি 17:5
কাজেই সদাপ্রভু এলিয়কে যা বললেন তিনি তা-ই করলেন। তিনি যর্দনের পূর্ব দিকে করীৎ স্রোতের ধারে গিয়ে থাকতে লাগলেন।
Explore ১ রাজাবলি 17:5
15
১ রাজাবলি 17:22
সদাপ্রভু এলিয়ের কথা শুনলেন এবং ছেলেটির প্রাণ তার মধ্যে ফিরে আসল আর সে বেঁচে উঠল।
Explore ১ রাজাবলি 17:22