1
১ রাজাবলি 18:37
Pobitro Baibel
SBCL
হে সদাপ্রভু, আমাকে উত্তর দাও, উত্তর দাও, যাতে এই সব লোকেরা জানতে পারে যে, হে সদাপ্রভু, তুমিই ঈশ্বর আর তুমিই তাদের মন ফিরিয়ে এনেছ।”
Compare
Explore ১ রাজাবলি 18:37
2
১ রাজাবলি 18:36
বিকালের উৎসর্গের সময় হলে পর নবী এলিয় সামনে এগিয়ে এসে প্রার্থনা করলেন, “হে সদাপ্রভু, অব্রাহাম, ইস্হাক ও ইস্রায়েলের ঈশ্বর, আজকে তুমি জানিয়ে দাও যে, ইস্রায়েলের মধ্যে তুমিই ঈশ্বর এবং আমি তোমার দাস, আর তোমার আদেশেই আমি এই সব করেছি।
Explore ১ রাজাবলি 18:36
3
১ রাজাবলি 18:21
এলিয় লোকদের সামনে গিয়ে বললেন, “আর কতদিন তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি সদাপ্রভুই ঈশ্বর হন তবে তাঁর সেবা কর, আর যদি বাল দেবতাই ঈশ্বর হন তবে তাঁর সেবা কর।” কিন্তু লোকেরা কোন উত্তর দিল না।
Explore ১ রাজাবলি 18:21
4
১ রাজাবলি 18:38
তখন উপর থেকে সদাপ্রভুর আগুন পড়ে উৎসর্গের মাংস, কাঠ, পাথর ও মাটি পুড়িয়ে ফেলল এবং নালার জলও শুষে নিল।
Explore ১ রাজাবলি 18:38
5
১ রাজাবলি 18:39
এ দেখে লোকেরা সবাই মাটিতে উবুড় হয়ে পড়ে চিৎকার করে বলল, “সদাপ্রভুই ঈশ্বর, সদাপ্রভুই ঈশ্বর।”
Explore ১ রাজাবলি 18:39
6
১ রাজাবলি 18:44
সপ্তম বারে চাকরটি এসে বলল, “মানুষের হাতের মত ছোট একটা মেঘ সমুদ্র থেকে উঠছে।” তখন এলিয় তাকে বললেন, “তুমি গিয়ে আহাবকে বল যেন তিনি তাঁর রথ ঠিক করে নিয়ে চলে যান, নাহলে বৃষ্টি তাঁকে যেতে বাধা দেবে।”
Explore ১ রাজাবলি 18:44
7
১ রাজাবলি 18:46
তখন সদাপ্রভুর শক্তি এলিয়ের উপর আসল। তিনি তাঁর কাপড়খানা কোমর-বাঁধনিতে গুঁজে নিয়ে আহাবের আগে আগে দৌড়ে যিষ্রিয়েলে গেলেন।
Explore ১ রাজাবলি 18:46
8
১ রাজাবলি 18:41
তারপর এলিয় আহাবকে বললেন, “আপনি গিয়ে খাওয়া-দাওয়া করুন, কারণ ভীষণ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে।”
Explore ১ রাজাবলি 18:41
9
১ রাজাবলি 18:43
পরে তিনি তাঁর চাকরকে বললেন, “তুমি গিয়ে সাগরের দিকে চেয়ে দেখ।” সে গিয়ে দেখে বলল, “ওখানে কিছু নেই।” সাতবার এলিয় তাকে ফিরে গিয়ে দেখতে বললেন।
Explore ১ রাজাবলি 18:43
10
১ রাজাবলি 18:30
তখন এলিয় সমস্ত লোকদের বললেন, “তোমরা আমার কাছে এস।” তারা তাঁর কাছে গেল। এলিয় সদাপ্রভুর ভেংগে-পড়া বেদী মেরামত করে নিলেন।
Explore ১ রাজাবলি 18:30
11
১ রাজাবলি 18:24
তারপর ওরা ওদের দেবতাকে ডাকবে আর আমি ডাকব সদাপ্রভুকে। যিনি আগুন পাঠিয়ে এর উত্তর দেবেন তিনিই ঈশ্বর।” এই কথা শুনে সবাই বলল, “আপনি ভালই বলেছেন।”
Explore ১ রাজাবলি 18:24
12
১ রাজাবলি 18:31
তিনি যাকোবের ছেলেদের প্রত্যেক গোষ্ঠীর জন্য একটা করে বারোটা পাথর নিলেন। এই যাকোবকেই সদাপ্রভু বলেছিলেন, “তোমার নাম হবে ইস্রায়েল।”
Explore ১ রাজাবলি 18:31
13
১ রাজাবলি 18:27
দুপুর বেলা এলিয় তাদের ঠাট্টা করে বললেন, “জোরে চিৎকার কর, সে তো দেবতা। হয়তো সে গভীর চিন্তা করছে, না হয় পায়খানায় গেছে, না হয় পথে চলেছে। হয়তো সে ঘুমাচ্ছে, তাকে জাগাতে হবে।”
Explore ১ রাজাবলি 18:27
14
১ রাজাবলি 18:32
সেই পাথরগুলো দিয়ে এলিয় সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করলেন এবং তার চারপাশে এমন নালা কাটলেন যার মধ্যে বারো কেজি বীজে ভরা একটা থলি বসানো যায়।
Explore ১ রাজাবলি 18:32