শুমারী 28
28
প্রতিদিনের কোরবানীর নিয়ম
1পরে মাবুদ মূসাকে বললেন, 2তুমি বনি-ইসরাইলকে হুকুম কর, তাদেরকে বল, আমার উপহার, আমার উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত আমার শস্য-উৎসর্গ, যথা সময়ে আমার উদ্দেশে নিবেদন করতে হবে। 3আর তুমি তাদেরকে এই কথা বল, তোমরা মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হিসেবে এসব নিবেদন করবে; প্রতিদিন আগুনে-দেওয়া কোরবানীর জন্য এক বছরের নিখুঁত দু’টি ভেড়ার বাচ্চা; 4একটি ভেড়ার বাচ্চা খুব ভোরে ও আর একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলা কোরবানী করবে। 5আর শস্য-উৎসর্গের জন্য এক হিনের চার ভাগের এক ভাগ ছেঁচা জলপাইয়ের তেল এক ঐফার দশ ভাগের এক ভাগ সুজির সঙ্গে মিশাবে। 6এটা প্রতি-দিনের পোড়ানো-কোরবানী; মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার বলে এই তুর পর্বতে নিরূপিত হয়েছিল। 7আর তার একটি ভেড়ার বাচ্চার জন্য এক হিনের চার ভাগের এক ভাগ পেয় উৎসর্গ হবে; তুমি পবিত্র স্থানে মাবুদের উদ্দেশে মদিরার পেয় উৎসর্গ ঢেলে দেবে। 8আর একটি ভেড়ার বাচ্চা সন্ধ্যাবেলা কোরবানী করবে; সকাল বেলার শস্য-উৎসর্গের ও পেয় উৎসর্গের মত তাও মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার বলে উৎসর্গ করবে।
বিশ্রামবারের কোরবানী
9আর বিশ্রামবারে এক বছর বয়সের নিখুঁত দু’টি ভেড়ার বাচ্চা ও তেল মিশানো (এক ঐফার) বিশ ভাগের এক ভাগ সুজির শস্য-উৎসর্গ ও তৎসম্বন্ধীয় পেয় উৎসর্গ নিবেদন করবে। 10প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তৎসংক্রান্ত পেয় উৎসর্গ ভিন্ন এটাই হচ্ছে প্রতি বিশ্রামবারের পোড়ানো-কোরবানী।
প্রতি মাসের কোরবানী
11আর প্রতি মাসের সূচনায় তোমরা মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য নিখুঁত দু’টি ষাঁড়, একটি ভেড়া ও এক বছরের সাতটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে। 12এক একটি বাছুরের জন্য তিন দশমাংশ তেল মিশানো সুজির শস্য-উৎসর্গ এবং সেই ভেড়ার জন্য বিশ ভাগের এক ভাগ তেল মিশানো সুজির ভক্ষ-নৈবেদ্য; 13এবং এক একটি ভেড়ার বাচ্চার জন্য দশ ভাগের এক ভাগ তেল মিশানো সুজির শস্য-উৎসর্গ হবে; তাতে সেই পোড়ানো-কোরবানী মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার হবে। 14এক একটি বাছুরটির জন্য এক হিনের অর্ধেক ও সেই ভেড়ার জন্য এক হিনের তিন ভাগের এক ভাগ ও এক একটি ভেড়ার বাচ্চার জন্য এক হিনের চার ভাগের এক ভাগ আঙ্গুর-রস তার পেয় উৎসর্গ হবে। এই কোরবানী সারা বছর ধরে করার জন্য প্রতি মাসের মাসিক পোড়ানো-কোরবানী। 15আর গুনাহ্-কোরবানীর জন্য মাবুদের উদ্দেশে একটি ছাগল; প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তার পেয় উৎসর্গ ভিন্ন এই কোরবানী করতে হবে।
ঈদুল ফেসাখের কোরবানী
16আর প্রথম মাসের চতুর্দশ দিনে মাবুদের ঈদুল ফেসাখ। 17এই মাসের পঞ্চদশ দিনে উৎসব হবে; সাতদিন খামিহীন রুটি ভোজন করতে হবে। 18প্রথম দিনে পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না। 19কিন্তু মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার বলে পোড়ানো-কোরবানীর জন্য দু’টি ষাঁড়, একটি ভেড়া ও এক বছর বয়সের সাতটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে, তোমাদের জন্য সেগুলো নিখুঁত হওয়া চাই; 20এবং এক একটি বাছুরের জন্য তিন দশমাংশ ও সেই ভেড়ার জন্য বিশ ভাগের এক ভাগ, 21এবং সাতটি ভেড়ার বাচ্চার মধ্যে এক একটি বাচ্চার জন্য দশ ভাগের এক ভাগ তেল মিশানো সুজির শস্য-উৎসর্গ, 22এবং তোমাদের জন্য কাফ্ফারা করতে গুনাহ্-কোরবানী হিসেবে একটি ছাগল, 23প্রাতঃকালীন পোড়ানো-কোরবানী ছাড়াও এ সব তোমরা নিবেদন করবে। 24এই নিয়ম অনুযায়ী তোমরা সাত দিন যাবৎ প্রতিদিন মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য-নিবেদন করবে; প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তার পেয় উৎসর্গ ছাড়াও এসব নিবেদন করতে হবে। 25আর সপ্তম দিনে তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না।
সাত সপ্তাহের উৎসবের কোরবানী
26আবার অগ্রিমাংশের দিনে, যখন তোমরা তোমাদের সাত সপ্তাহের উৎসবে মাবুদের উদ্দেশে নতুন শস্য-উৎসর্গ আনবে, তখন তোমাদের পবিত্র মিলন-মাহ্ফিল হবে; তোমরা কোন পরিশ্রমের কাজ করবে না। 27কিন্তু মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত পোড়ানো-কোরবানী হিসেবে দু’টি ষাঁড়, একটি ভেড়া ও এক বছর বয়সের সাতটি ভেড়ার বাচ্চা কোরবানী করবে; 28এবং তাদের শস্য-উৎসর্গ বলে একেকটি বাছুরের জন্য তিন দশমাংশ, 29একটি ভেড়ার জন্য বিশ ভাগের এক ভাগ এবং সাতটি ভেড়ার বাচ্চার মধ্যে একেক বাচ্চার জন্য দশ ভাগের এক ভাগ তেল মিশানো সুজি; 30তোমাদের জন্য কাফ্ফারা করবার জন্য একটি ছাগল। 31প্রতিদিনের পোড়ানো-কোরবানী ও তার শস্য-উৎসর্গ ছাড়াও পেয় উৎসর্গ নিবেদন করবে; এসব নিখুঁত হওয়া চাই।
اکنون انتخاب شده:
শুমারী 28: BACIB
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: