হিজরত 22
22
পরিশোধের নিয়ম
1যে কেউ গরু কিংবা ভেড়া চুরি করে হত্যা করে, কিংবা বিক্রি করে, সে একটি গরুর বদলে পাঁচটি গরু ও একটি ভেড়ার বদলে চারটি ভেড়া দেবে। 2আর চোর যদি সিঁধ কাটার সময়ে ধরা পড়ে আহত হয় ও মারা পড়ে তবে তার জন্য রক্তপাতের দোষ হবে না। 3যদি তার উপরে সূর্য উদিত হয় তবে রক্তপাতের দোষ হবে। ক্ষতিপূরণ করা চোরের কর্তব্য, যদি তার কিছু না থাকে তবে চুরির দরুন সে নিজেই বিক্রি হয়ে যাবে। 4গরু, গাধা বা ভেড়া, চুরির কোন বস্তু যদি চোরের হাতে জীবিত পাওয়া যায় তবে সে তার দ্বিগুণ ফেরত দেবে।
5যদি কেউ শস্যক্ষেত কিংবা আঙ্গুর-ক্ষেতে পশু চরায়, আর তার পশু ছেড়ে দিলে যদি তা অন্যের ক্ষেতে চরে তবে সেই ব্যক্তি নিজের ক্ষেতের উত্তম শস্য কিংবা নিজের আঙ্গুর-ক্ষেতের উত্তম ফল দিয়ে ক্ষতিপূরণ দেবে।
6কোন জায়গা থেকে যদি আগুন উঠে কাঁটাবনে লেগে কারো শস্যরাশি কিংবা শস্যের ঝাড় কিংবা ক্ষেত পুড়ে যায় তবে সেই যে আগুন জ্বালিয়ে ছিল সে অবশ্যই ক্ষতিপূরণ দেবে।
7কেউ টাকা কিংবা জিনিসপত্র তার প্রতিবেশীর কাছে গচ্ছিত রাখলে যদি তার বাড়ি থেকে কেউ তা চুরি করে এবং সেই চোর ধরা পড়ে তবে সে তার দ্বিগুণ দেবে। 8যদি চোর ধরা না পড়ে তবে বাড়ির মালিক প্রতিবেশীর দ্রব্যে হাত দিয়েছে কি না, তা জানবার জন্য তাকে আল্লাহ্র সাক্ষাতে আনা হবে।
9সমস্ত রকমের অপরাধের বিষয়ে, অর্থাৎ গরু কিংবা গাধা কিংবা ভেড়া কিংবা পরনের কাপড়, বা কোন হারানো বস্তুর বিষয়ে যদি কেউ বলে, এটা সেই দ্রব্য তবে উভয়ের কথা আল্লাহ্র কাছে উপস্থিত হবে। আল্লাহ্ যাকে দোষী করবেন, সে তার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেবে।
10কেউ যদি তার গাধা কিংবা গরু কিংবা ভেড়া কিংবা কোন পশু প্রতিবেশীর কাছে পালন করার জন্য রাখে এবং লোকের অগোচরে সে পশু মারা যায়, বা আঘাত পায়, কিংবা কেড়ে নেওয়া হয়, 11তবে ‘আমি প্রতিবেশীর দ্রব্যে হাত দিই নি’, এই বলে এক জন অন্য জনের কাছে মাবুদের নামে কসম করবে, আর পশুর মালিক সেই কসম গ্রাহ্য করবে। ঐ ব্যক্তি ক্ষতিপূরণ দেবে না। 12কিন্তু যদি তার কাছ থেকে তা চুরি হয়ে যায় তবে সে তার মালিককে ক্ষতিপূরণ দেবে। 13যদি সেটি কেটে ফেলা হয় তবে সে প্রমাণ করার জন্য তা উপস্থিত করুক; সেই কেটে ফেলা পশুর জন্য সে ক্ষতিপূরণ দেবে না।
14আর কেউ যদি তার প্রতিবেশীর পশু চেয়ে নেয় ও তার মালিক তার সঙ্গে না থাকবার সময়ে সেই পশু আহত হয় কিংবা মারা যায় তবে সে অবশ্য ক্ষতিপূরণ দেবে। 15যদি তার মালিক তার কাছে থাকে তবে সে ক্ষতিপূরণ দেবে না; তা যদি ভাড়া করা পশু হয় তবে তার ভাড়াতে শোধ হল।
নৈতিক ও ধর্মীয় নিয়ম
16আর কাবিন হয় নি এমন কুমারীকে ভুলিয়ে কেউ যদি তার সঙ্গে শয়ন করে তবে সে অবশ্য বিয়ের মোহরানা দিয়ে তাকে বিয়ে করবে। 17যদি সেই ব্যক্তির সঙ্গে আপন কন্যার বিয়ে দিতে পিতা নিতান্ত অসম্মত হয় তবে বিয়ের মোহরানার ব্যবস্থা অনুসারে তাকে রূপা দিতে হবে।
18তুমি জাদুকারিণীকে জীবিত রেখো না।
19পশুর সঙ্গে জেনাকারী ব্যক্তির অবশ্যই প্রাণদণ্ড হবে।
20যে ব্যক্তি কেবল মাবুদ ছাড়া কোন দেবতার কাছে কোরবানী করে, সে সমপূর্ণ-ভাবে বিনষ্ট হবে।
21তুমি বিদেশীর প্রতি অন্যায় করো না, তার প্রতি জুলুম করো না, কেননা মিসর দেশে তোমরাও বিদেশী ছিলে। 22তোমরা কোন বিধবাকে কিংবা এতিমকে দুঃখ দিও না। 23তাদেরকে কোনভাবে দুঃখ দিলে যদি তারা আমার কাছে কান্নাকাটি করে তবে আমি অবশ্যই তাদের কান্নায় সাড়া দেব। 24আর তাতে আমার ক্রোধ প্রজ্বলিত হবে এবং আমি তোমাদেরকে তলোয়ার দ্বারা হত্যা করবো, তাতে তোমাদের স্ত্রীরা বিধবা ও তোমাদের সন্তানেরা এতিম হবে।
25তুমি যদি আমার লোকদের মধ্যে তোমার স্বজাতির কোন দীন-দুঃখীকে টাকা ধার দাও তবে তার কাছে সুদখোরের মত হয়ো না; তোমরা তার উপরে সুদ চাপাবে না। 26যদি তুমি তোমার প্রতিবেশীর গায়ের চাদর বন্ধক রাখ তবে সূর্যাস্তের আগে তা ফিরিয়ে দিও; 27কেননা তা তার একমাত্র আচ্ছাদন, তার গায়ে দেবার কাপড়; সে কিসে শয়ন করবে? আর যদি সে আমার কাছে কান্নাকাটি করে তবে আমি তার কান্না শুনব, কেননা আমি মমতায় পূর্ণ।
28তুমি আল্লাহ্র কুফরী করো না এবং স্বজাতির লোকদের নেতাকে বদদোয়া দিও না।
29তোমার পাকা শস্য ও আঙ্গুর-রস নিবেদন করতে বিলম্ব করো না। তোমার প্রথমজাত পুত্রদের আমাকে দিও। 30তোমার গরু ও ভেড়া সম্বন্ধেও সেই রকম করো; তা সাত দিন তার মায়ের সঙ্গে থাকবে, অষ্টম দিনে তুমি তা আমাকে দিও।
31আর তোমরা আমার উদ্দেশে পবিত্র লোক হবে; ক্ষেতে মারা গিয়ে পরে থাকা কোন পশুর গোশ্ত খাবে না; তা কুকুরদের কাছে ফেলে দেবে।
اکنون انتخاب شده:
হিজরত 22: BACIB
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: