যিহোশূয় 5
5
ইস্রায়েলীয়দের সুন্নত করানো
1যর্দন নদীর পশ্চিম দিকের ইমোরীয়দের সমস্ত রাজারা এবং সাগর পারের সমস্ত কনানীয় রাজারা যখন শুনলেন যে, আমরা পার হয়ে আসবার সময় সদাপ্রভু কিভাবে যর্দনের জল আমাদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের সামনে থেকে শুকিয়ে দিয়েছিলেন তখন তাদের আশা-ভরসা সব ফুরিয়ে গেল; ইস্রায়েলীয়দের সামনে দাঁড়াবার সাহস আর তাঁদের রইল না।
2সেই সময় সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “তুমি চক্মকি পাথরের কতগুলো ছুরি তৈরী করিয়ে নাও এবং তা দিয়ে আগের মত এই ইস্রায়েলীয়দের সুন্নত করাও।” 3এই কথা শুনে যিহোশূয় চক্মকি পাথরের কতগুলো ছুরি তৈরী করালেন এবং তা দিয়ে গিবিয়োৎ হারালোতে (যার মানে “সুন্নত করবার পাহাড়”) ইস্রায়েলীয়দের সুন্নত করালেন।
4যে জন্য তিনি এই কাজ করলেন তা এই: যুদ্ধে যাবার বয়স হয়েছে এমন যে সব পুরুষ লোক মিসর দেশ থেকে বের হয়ে এসেছিল তারা মিসর ছেড়ে আসবার পর পথে মরু-এলাকায় মারা গিয়েছিল। 5যারা মিসর ছেড়ে বের হয়ে এসেছিল তাদের সুন্নত করানো হয়েছিল; কিন্তু মিসর থেকে বের হয়ে আসবার পর যাত্রাপথে মরু-এলাকায় যাদের জন্ম হয়েছিল তাদের কারও সুন্নত করানো হয় নি। 6মিসর থেকে বেরিয়ে আসবার সময় যাদের যুদ্ধ করবার মত বয়স হয়েছিল তারা সবাই মারা না যাওয়া পর্যন্ত চল্লিশ বছর ধরে ইস্রায়েলীয়দের মরু-এলাকায় ঘুরে বেড়াতে হয়েছিল, কারণ তারা সদাপ্রভুর কথা মেনে চলে নি। সদাপ্রভু তাদের শপথ করে বলেছিলেন যে, তাদের পূর্বপুরুষদের কাছে দুধ আর মধুতে ভরা যে দেশটা আমাদের দেবেন বলে তিনি প্রতিজ্ঞা করেছিলেন তা তারা দেখতে পাবে না। 7তাই তাদের জায়গায় তাদের ছেলেদের তিনি দাঁড় করালেন আর যিহোশূয় এদেরই সুন্নত করালেন। যাত্রাপথে তাদের সুন্নত করানো হয় নি বলে তারা তখনও সুন্নত-না-করানো অবস্থায় ছিল। 8সব লোকদের সুন্নত করানো হল আর তারা সুস্থ না হওয়া পর্যন্ত সেই জায়গাতে ছাউনির মধ্যেই রইল।
9এর পর সদাপ্রভু যিহোশূয়কে বললেন, “মিসরে তোমাদের যে অসম্মান ছিল তা আমি আজ তোমাদের কাছ থেকে দূর করে দিলাম।” সেইজন্য আজও ঐ জায়গাটাকে গিল্গল বলা হয়ে থাকে।
10সেই মাসের চৌদ্দ দিনের দিন সন্ধ্যাবেলায় যিরীহোর সমভূমির গিল্গলে ছাউনি ফেলে থাকবার সময় ইস্রায়েলীয়েরা উদ্ধার-পর্ব পালন করল। 11তার পরের দিনই তারা সেই দেশের ফসল থেকে তৈরী খামিহীন রুটি আর ভাজা শস্য খেল। 12যেদিন তারা ঐ দেশের খাবার খেল তার পরের দিন থেকে মান্না পড়া বন্ধ হয়ে গেল। এর পর ইস্রায়েলীয়েরা আর মান্না পায় নি। সেই বছর থেকে তারা কনান দেশের ফসল খেতে লাগল।
যিরীহো শহরের ধ্বংস
13যিরীহোর কাছাকাছি গেলে পর যিহোশূয় খোলা তলোয়ার হাতে একজন লোককে তাঁর সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। যিহোশূয় তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “আপনি কার পক্ষের লোক- আমাদের, না আমাদের শত্রুদের?”
14উত্তরে তিনি বললেন, “আমি কারও পক্ষের লোক নই। আমি সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতি; এখন আমি এখানে এসেছি।” এই কথা শুনে যিহোশূয় মাটিতে উবুড় হয়ে পড়ে তাঁকে প্রণাম করলেন এবং জিজ্ঞাসা করলেন, “আমার প্রভু তাঁর দাসকে কি কিছু বলতে চান?”
15সদাপ্রভুর সৈন্যদলের সেনাপতি উত্তরে বললেন, “তোমার পায়ের জুতা খুলে ফেল, কারণ তুমি যেখানে দাঁড়িয়ে আছ সেই জায়গাটা পবিত্র।” যিহোশূয় তা-ই করলেন।
اکنون انتخاب شده:
যিহোশূয় 5: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000

: