যিহোশূয় 23
23
যিহোশুয়ের বিদায় গ্রহণ
1ইস্রায়েলীয়দের চারপাশের শত্রুদের হাত থেকে সদাপ্রভু তাদের বিশ্রাম দেবার পর বেশ অনেক দিন কেটে গেল। এর মধ্যে যিহোশুয়ের অনেক বয়স হয়ে গিয়েছিল, তিনি বুড়ো হয়ে গিয়েছিলেন। 2একদিন তিনি সমস্ত ইস্রায়েলীয়দের, অর্থাৎ তাদের বৃদ্ধ নেতাদের, কর্তাদের, বিচারকর্তাদের ও কর্মচারীদের ডেকে বললেন, “দেখ, আমার বয়স অনেক হয়েছে, আমি বুড়ো হয়ে গেছি। 3তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের জন্য এই সব জাতির প্রতি যা করেছেন তা তো তোমরা নিজেদের চোখেই দেখেছ। তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেই তোমাদের হয়ে যুদ্ধ করেছেন। 4যর্দন নদী থেকে পশ্চিমে ভূমধ্য সাগর পর্যন্ত যে সব জাতিদের আমি ধ্বংস করে দিয়েছি এবং যে সব জাতি এখনও বাকী রয়ে গেছে তাদের সকলের জায়গা আমি তোমাদের গোষ্ঠীগুলোর মধ্যে সম্পত্তি হিসাবে ভাগ করে দিয়েছি। 5তোমাদের ঈশ্বর সদাপ্রভু নিজেই বাকী ঐ সব জাতিগুলোকে তোমাদের পথ থেকে সরিয়ে দেবেন। তোমাদের সামনে থেকে তিনি তাদের তাড়িয়ে বের করে দেবেন আর তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তাদের জায়গা দখল করে নেবে।
6“কাজেই তোমরা তোমাদের সমস্ত শক্তি দিয়ে মোশির আইন-কানুনের বইয়ে যা লেখা আছে তার সবই পালন কোরো; তা থেকে এদিক ওদিক সরে যেয়ো না। 7যে জাতিগুলো তোমাদের মধ্যে রয়ে গেছে তাদের সংগে মেলামেশা কোরো না; তাদের দেব-দেবতাদের নাম পর্যন্ত মুখে এনো না বা তাদের নামে শপথ কোরো না। সেগুলোর পূজা কোরো না কিম্বা তাদের সামনে মাথা নীচু কোরো না। 8তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে আঁকড়ে ধরে রেখো, যেমন আজ পর্যন্ত তোমরা করে আসছ।
9“বড় বড় এবং শক্তিশালী জাতিগুলোকে তোমাদের সামনে থেকে সদাপ্রভুই তাড়িয়ে দিয়েছেন। আজ পর্যন্ত কেউ তোমাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারে নি। 10তোমাদের একজন এক হাজার জনকে তাড়িয়ে দিতে পারছে, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিজ্ঞা অনুসারে তিনি তোমাদের হয়ে যুদ্ধ করছেন। 11সেইজন্য তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবার ব্যাপারে তোমরা পুরোপুরি মনোযোগী হও।
12“কিন্তু এই জাতিগুলোর মধ্যে যে সব লোক প্রাণে বেঁচে গিয়ে তোমাদের মধ্যে রয়েছে তোমরা যদি সদাপ্রভুকে ছেড়ে তাদের সংগে যোগ দাও, কিম্বা তাদের সংগে বিয়ের সম্বন্ধ স্থাপন কর, কিম্বা তাদের সংগে মেলামেশা কর, 13তাহলে তোমরা এই কথা নিশ্চয় করে জেনো যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু এই সব জাতিদের তোমাদের সামনে থেকে আর তাড়িয়ে দেবেন না। তার বদলে তারা এমন জাল আর ফাঁদ হয়ে উঠবে যার মধ্যে তোমরা গিয়ে ধরা পড়বে এবং তারা হবে তোমাদের পিঠের চাবুক আর চোখের কাঁটা। এই যে চমৎকার দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিয়েছেন শেষ পর্যন্ত সেখান থেকে তোমরা ধ্বংস হয়ে যাবে।
14“জগতের সবাই যে পথে যায় এখন আমিও সেই পথে যাচ্ছি। এই কথা তোমাদের বেশ ভাল করে জানা আছে যে, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের মংগল করবার যে সব প্রতিজ্ঞা করেছিলেন তার একটাও বিফল হয় নি। প্রত্যেকটি প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে, একটাও অপূর্ণ থাকে নি। 15-16কিন্তু যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া যে ব্যবস্থা তিনি পালন করতে বলেছেন তা পালন না কর, আর যদি তোমরা গিয়ে দেব-দেবতাদের পূজা কর এবং তাদের সামনে মাথা নীচু কর, তবে তোমাদের ঈশ্বর সদাপ্রভু মংগল করবার যে সব প্রতিজ্ঞা করেছেন তার প্রত্যেকটি যেমন পূর্ণ হয়েছে তেমনি সদাপ্রভু যে সব অমংগলের ভয় দেখিয়েছেন তা সবই তিনি তোমাদের উপর ঘটাবেন এবং এই যে চমৎকার দেশটা তিনি তোমাদের দিয়েছেন শেষ পর্যন্ত তা থেকে তোমাদের ধ্বংস করে ফেলবেন। সদাপ্রভুর ক্রোধ তোমাদের বিরুদ্ধে জ্বলতে থাকবে, আর যে চমৎকার দেশটা তিনি তোমাদের দিয়েছেন তা থেকে খুব শীঘ্রই তোমরা ধ্বংস হয়ে যাবে।”
اکنون انتخاب شده:
যিহোশূয় 23: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000

: