যিহোশূয় 12

12
হেরে যাওয়া রাজাদের তালিকা
1অরাবা সমভূমির সমস্ত পূর্ব অংশটা সুদ্ধ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পাহাড় পর্যন্ত যর্দন নদীর পূর্ব দিকের ইমোরীয়দের রাজা সীহোন ও বাশনের রাজা ওগকে ইস্রায়েলীয়েরা হারিয়ে দিয়ে তাঁদের এলাকা দখল করে নিয়েছিল। 2ইমোরীয়দের রাজা সীহোন হিষ্‌বোনে থেকে রাজত্ব করতেন। অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের থেকে, অর্থাৎ উপত্যকার মাঝখান থেকে অম্মোনীয়দের দেশের সীমানা যব্বোক নদী পর্যন্ত সমস্ত এলাকাটা তাঁর শাসনের অধীনে ছিল। এই এলাকার মধ্যে ছিল গিলিয়দের অর্ধেক অংশ। 3এছাড়া কিন্নেরৎ সাগর থেকে অরাবার সাগর, অর্থাৎ লবণ সমুদ্র এবং বৈৎ-যিশীমোতের পথ পর্যন্ত আর দক্ষিণ দিকে পিস্‌গা পাহাড়ের নীচ পর্যন্ত অরাবা সমভূমির পূর্ব অংশটা তঁাঁর শাসনের অধীনে ছিল। 4রফায়ীয়দের মধ্যে যারা বেঁচে ছিল বাশনের রাজা ওগ ছিলেন তাদের মধ্যে একজন। তিনি অষ্টারোৎ এবং ইদ্রিয়ীতে থেকে রাজত্ব করতেন। 5হর্মোণ পাহাড়, সল্‌খা, গশূরীয় ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত সমস্ত বাশন দেশটা এবং হিষ্‌বোনের রাজা সীহোনের রাজ্যের সীমা পর্যন্ত গিলিয়দের বাকী অর্ধেক অংশ তাঁর শাসনের অধীনে ছিল। 6ইস্রায়েলীয়েরা এবং সদাপ্রভুর দাস মোশি এই দু’জন রাজাকে হারিয়ে দিয়েছিলেন। তিনি তাদের জায়গাগুলো সম্পত্তি হিসাবে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাইকে এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে দিয়ে গিয়েছিলেন।
7লেবানন উপত্যকার বাল্‌গাদ থেকে সেয়ীর পাহাড়শ্রেণীর দিকে উঠে যাওয়া হালক পাহাড় পর্যন্ত যর্দন নদীর পশ্চিম দিকের এলাকার রাজাদের যিহোশূয় এবং ইস্রায়েলীয়েরা হারিয়ে দিয়েছিল। তাদের জায়গাগুলো যিহোশূয় সম্পত্তি হিসাবে ইস্রায়েলীয়দের বিভিন্ন গোষ্ঠী অনুসারে ভাগ করে দিয়েছিলেন। 8এই জায়গাগুলো হল উঁচু পাহাড়ী এলাকা, নীচু পাহাড়ী জায়গা, অরাবা, পাহাড়ের ঢালু জায়গা, পূর্ব দিকের মরু-এলাকা এবং নেগেভ। এগুলো ছিল হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয়দের জায়গা। 9এই সব জায়গার যে রাজাদের হারিয়ে দেওয়া হয়েছিল তাঁরা হলেন: যিরীহোর রাজা, বৈথেলের কাছে অয়ের রাজা, 10-12যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা, ইগ্লোনের রাজা, গেষরের রাজা, 13দবীরের রাজা, গেদরের রাজা, 14হর্মার রাজা, অরাদের রাজা, 15-17লিব্‌নার রাজা, অদুল্লমের রাজা, মক্কেদার রাজা, বৈথেলের রাজা, তপূহের রাজা, হেফরের রাজা, 18অফেকের রাজা, লশারোণের রাজা, 19মাদোনের রাজা, হাৎসোরের রাজা, 20শিম্রোণ-মরোণের রাজা, অক্‌ষফের রাজা, 21তানকের রাজা, মগিদ্দোর রাজা, 22-24কেদশের রাজা, কর্মিলের যকিয়ামের রাজা, দোরের পাহাড়ী জায়গার দোরের রাজা, গিল্‌গলের গোয়ীমের রাজা এবং তির্সার রাজা। এই রাজারা ছিলেন মোট একত্রিশ জন।

اکنون انتخاب شده:

যিহোশূয় 12: SBCL

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید