যিহোশূয় 1
1
যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আদেশ
1সদাপ্রভুর দাস মোশির মৃত্যুর পর সদাপ্রভু মোশির সাহায্যকারী নূনের ছেলে যিহোশূয়কে বললেন, 2“আমার দাস মোশির মৃত্যু হয়েছে। সেইজন্য এখন তুমি ও এই সব ইস্রায়েলীয়েরা ঐ যর্দন নদী পার হয়ে যাবার জন্য প্রস্তুত হও এবং যে দেশ আমি ইস্রায়েলীয়দের দিতে যাচ্ছি সেখানে যাও। 3তোমরা যে সব জায়গায় পা ফেলবে তা সবই আমি তোমাদের দেব। মোশির কাছে সেই প্রতিজ্ঞাই আমি করেছিলাম। 4তোমাদের দেশ হবে মরু-এলাকা থেকে লেবানন পর্যন্ত এবং পূর্বে মহানদী ইউফ্রেটিস ও পশ্চিমে ভূমধ্য সাগর পর্যন্ত, অর্থাৎ হিত্তীয়দের গোটা এলাকাটা। 5তুমি যতদিন বেঁচে থাকবে কেউ তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আমি যেমন মোশির সংগে ছিলাম তেমনি তোমার সংগেও থাকব; আমি কখনও তোমাকে ছেড়ে যাব না কিম্বা ত্যাগ করব না।
6“তুমি শক্তিশালী হও, মনে সাহস আন, কারণ যে দেশ দেবার কথা আমি এই লোকদের পূর্বপুরুষদের কাছে শপথ করে বলেছিলাম, সেই দেশ এই লোকদের অধিকার হিসাব তোমাকেই ভাগ করে দিতে হবে। 7তুমি শক্তিশালী হও ও সাহসে বুক বাঁধ। আমার দাস মোশি তোমাকে যে আইন-কানুন দিয়ে গেছে সেই সব আইন-কানুন পালন করবার দিকে মন দেবে, তা থেকে একটুও এদিক ওদিক সরবে না। এতে তুমি যেখানেই যাবে সেখানেই সফল হবে। 8আইন-কানুনের এই বইয়ের মধ্যে যা লেখা আছে তা যেন সব সময় তোমার মুখে থাকে। এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পার সেইজন্য দিনরাত তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে। তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার মংগল হবে। 9আমি তোমাকে আদেশ দিয়েছি, কাজেই তুমি শক্তিশালী হও ও মনে সাহস আন। ভয় কোরো না কিম্বা নিরাশ হোয়ো না, কারণ তুমি যেখানেই যাও না কেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সংগে থাকবেন।”
10এই কথা শুনে যিহোশূয় লোকদের নেতাদের বললেন, 11“তোমরা ছাউনিতে গিয়ে লোকদের বল যেন তারা তাদের খাবার-দাবার নিয়ে প্রস্তুত থাকে। তাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশটা তাদের সম্পত্তি হিসাবে দিতে যাচ্ছেন সেখানে গিয়ে তা দখল করে নেবার জন্য তিন দিনের মধ্যেই তাদের এখান থেকে যর্দন নদী পার হয়ে যেতে হবে।”
12রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাইকে এবং মনঃশি-গোষ্ঠীর অর্ধেক লোককে যিহোশূয় বললেন, 13“সদাপ্রভুর দাস মোশি যে প্রতিজ্ঞা তোমাদের কাছে করেছিলেন তা তোমরা মনে করে দেখ। তিনি বলেছিলেন, ‘তোমাদের ঈশ্বর সদাপ্রভু সব কিছু থেকে তোমাদের বিশ্রাম দিয়েছেন এবং এই দেশটাও তোমাদের দিয়েছেন।’ 14যর্দনের পূর্ব দিকের যে জায়গাটা মোশি তোমাদের দিয়েছেন সেখানে তোমাদের স্ত্রী, ছেলেমেয়ে এবং পশুপাল থাকতে পারবে, কিন্তু তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারে তাদের সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে তোমাদের ভাইদের আগে আগে নদী পার হয়ে যেতে হবে। 15সদাপ্রভু যতদিন তোমাদের মত করে তোমাদের ভাইদেরও সব কিছু থেকে বিশ্রাম না দেন এবং যতদিন তারা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া দেশটা দখল করে না নেয় ততদিন তোমরা ভাইদের সাহায্য করতে থাকবে। তার পরে তোমরা ফিরে এসে তোমাদের নিজেদের জায়গা সম্পূর্ণভাবে দখল করতে পারবে যা সদাপ্রভুর দাস মোশি যর্দনের পূর্ব দিকে তোমাদের দিয়ে গেছেন।”
16উত্তরে তারা যিহোশূয়কে বলল, “আপনি আমাদের যে সব আদেশ দিয়েছেন তা আমরা পালন করব আর আমাদের যেখানে পাঠাবেন সেখানেই যাব। 17আমরা যেমন মোশির সব কথা মেনে চলতাম, আপনার বেলায়ও তা-ই করব। আপনার ঈশ্বর সদাপ্রভু যেমন মোশির সংগে ছিলেন তেমনি যেন আপনার সংগেও থাকেন। 18কেউ যদি আপনার কোন আদেশের বিরুদ্ধে গিয়ে আপনার কথামত না চলে তবে তাকে মেরে ফেলা হবে। আপনি শুধু শক্তিশালী হন এবং সাহস করুন।”
اکنون انتخاب شده:
যিহোশূয় 1: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000

: