বিচারকর্তৃগণ 21
21
বিন্যামীনীয়দের বিয়ের ব্যবস্থা
1ইস্রায়েলীয়েরা আগে মিসপাতে শপথ করে বলেছিল যে, তাদের মধ্যে কেউ বিন্যামীন-গোষ্ঠীর কোন লোকের সংগে মেয়ের বিয়ে দেবে না। 2-3তাই এবার তারা বৈথেলে গিয়ে সদাপ্রভুর সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খুব জোরে জোরে কেঁদে তাঁর কাছে বলতে লাগল, “হে সদাপ্রভু, ইস্রায়েলীয়দের ঈশ্বর, ইস্রায়েলীয়দের মধ্যে কেন এটা ঘটল? কেন আজ ইস্রায়েলীয়দের মধ্য থেকে একটা গোষ্ঠী হারিয়ে গেল?”
4পরের দিন ভোরবেলা লোকেরা একটা বেদী তৈরী করে পোড়ানো আর যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করল। 5মিসপাতে তারা এই বলে একটা কঠিন শপথ করেছিল যে, কেউ যদি মিসপাতে সদাপ্রভুর সামনে উপস্থিত না হয় তবে তাকে নিশ্চয়ই মেরে ফেলা হবে। কাজেই তারা একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগল, “ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠী থেকে কারা মিসপাতে সদাপ্রভুর সামনে যায় নি?” 6তারা তাদের ভাই বিন্যামীনীয়দের জন্য দুঃখ করে বলল, “ইস্রায়েলীয়দের মধ্য থেকে আজ একটা গোষ্ঠীকে ছেঁটে ফেলা হয়েছে। 7কিন্তু যারা রয়ে গেছে কিভাবে আমরা তাদের বিয়ের ব্যবস্থা করব? আমরা তো সদাপ্রভুর নামে শপথ করেছি যে, আমাদের কোন মেয়েকে তাদের সংগে বিয়ে দেব না।”
8তারা একে অন্যকে জিজ্ঞাসা করল, “ইস্রায়েলীয় গোষ্ঠীর মধ্যে কি এমন কোন লোক আছে, যে মিসপাতে সদাপ্রভুর সামনে উপস্থিত হয় নি?” তখন তারা জানতে পারল, যাবেশ-গিলিয়দ থেকে কেউই সেখানে যায় নি, 9কারণ লোক গণনা করবার সময় তারা দেখেছিল যে, যাবেশ-গিলিয়দের কোন লোকই সেখানে ছিল না। 10কাজেই তারা তাদের শক্তিশালী যোদ্ধাদের মধ্য থেকে বারো হাজার লোককে পাঠিয়ে দিল যেন তারা যাবেশ-গিলিয়দে গিয়ে ছোট ছেলেমেয়ে ও স্ত্রীলোক সুদ্ধ সেখানকার সব লোকদের মেরে ফেলে। 11তারা বলল, “তোমরা প্রত্যেকটি পুরুষ এবং কুমারী নয় এমন প্রত্যেকটি স্ত্রীলোককে মেরে ফেলবে।” 12সেই যোদ্ধারা যাবেশ-গিলিয়দের বাসিন্দাদের মধ্যে চারশো যুবতী কুমারী মেয়ে পেল; তারা সেই মেয়েদের কনান দেশের শীলোর ছাউনিতে নিয়ে গেল।
13এর পর সেই জড়ো হওয়া ইস্রায়েলীয়েরা রিম্মোণ পাহাড়ে লোক পাঠিয়ে বিন্যামীনীয়দের সংগে কথা বলল এবং শান্তি ঘোষণা করল। 14এতে বিন্যামীনীয়েরা ফিরে আসল। যাবেশ-গিলিয়দের বাঁচিয়ে রাখা মেয়েদের সংগে তাদের বিয়ে দেওয়া হল, কিন্তু মেয়েরা সংখ্যায় কম পড়ে গেল।
15লোকেরা বিন্যামীন-গোষ্ঠীর জন্য দুঃখ করতে লাগল, কারণ সদাপ্রভু ইস্রায়েলীয় গোষ্ঠীগুলোর মধ্যে একটা ফাটল ধরিয়ে দিয়েছিলেন। 16তাদের বৃদ্ধ নেতারা বললেন, “বিন্যামীনীয় স্ত্রীলোকদের ধ্বংস করে ফেলা হয়েছে। এখন যে পুরুষেরা বেঁচে রয়েছে তাদের বিয়ের জন্য আমরা কোথায় মেয়ে পাব? 17ইস্রায়েলীয়দের মধ্য থেকে যাতে একটা গোষ্ঠী মুছে না যায় সেইজন্য বেঁচে থাকা বিন্যামীনীয়দের বংশ রক্ষা করতে হবে। 18আমাদের মেয়েদের তো তাদের সংগে বিয়ে দিতে পারি না, কারণ আমরা শপথ করে বলেছি যে, কেউ যদি কোন বিন্যামীনীয়কে মেয়ে দেয় তবে সে অভিশপ্ত হবে।”
19তারপর তারা বলল, “প্রতি বছর শীলোতে সদাপ্রভুর উদ্দেশে একটা উৎসব হয়।” শীলো শহরটা রয়েছে বৈথেলের উত্তর দিকের যে রাস্তাটা বৈথেল থেকে শিখিমের দিকে গেছে তার পূর্ব দিকে এবং লবোনার দক্ষিণে। 20তারা বিন্যামীনীয়দের এই পরামর্শ দিল, “তোমরা গিয়ে শীলোর আংগুর ক্ষেতে লুকিয়ে থাক এবং নজর রাখ। 21যখন সেখানকার মেয়েরা নাচে যোগ দেবার জন্য বেরিয়ে আসবে তখন তোমরা প্রত্যেকে আংগুর ক্ষেত থেকে ছুটে বেরিয়ে গিয়ে তাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে বিন্যামীন এলাকায় চলে যাবে। 22যখন তাদের বাবা কিম্বা ভাইয়েরা আমাদের কাছে নালিশ করতে আসবে তখন আমরা তাদের বলব, ‘তোমরা এই সব মেয়েদের দান করে আমাদের পক্ষে তাদের প্রতি দয়া দেখাও। যুদ্ধের সময়ে আমরা তাদের জন্য যথেষ্ট মেয়ে পাই নি। এই ব্যাপারে তোমাদের কোন দোষ নেই, কারণ তোমরা নিজেরা তো তোমাদের মেয়েদের তাদের দাও নি।’ ”
23কাজেই বিন্যামীনীয়েরা তা-ই করল। মেয়েরা যখন নাচছিল তখন তারা প্রত্যেকে বিয়ে করবার জন্য একজন করে মেয়ে ধরে নিয়ে গেল। তারপর তারা তাদের নিজেদের জায়গায় ফিরে গিয়ে শহর ও গ্রামগুলোর ঘর-বাড়ী আবার তৈরী করে নিয়ে সেখানে বাস করতে লাগল। 24এর পর ইস্রায়েলীয়েরা সেই জায়গা ছেড়ে যে যার গোষ্ঠী এবং বংশের জায়গায় নিজের সম্পত্তিতে চলে গেল।
25তখনও ইস্রায়েলীয়দের মধ্যে কোন রাজা ছিল না। যে যা ভাল মনে করত সে তা-ই করত। ॥ভব
اکنون انتخاب شده:
বিচারকর্তৃগণ 21: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000

: