১ শমূয়েল 9
9
শৌলের রাজপদে অভিষেক
1কীশ নামে বিন্যামীন-গোষ্ঠীর একজন সম্মানিত ধনী লোক ছিলেন। কীশ অবীয়েলের ছেলে, অবীয়েল সরোরের ছেলে, সরোর বখোরতের ছেলে আর বখোরত অফীহের ছেলে। 2শৌল নামে কীশের একটি ছেলে ছিল। তিনি ছিলেন বয়সে যুুবক এবং দেখতে সুন্দর। ইস্রায়েলীয়দের মধ্যে তাঁর মত সুন্দর আর কেউ ছিল না। তিনি অন্য সকলের চেয়ে প্রায় এক ফুট লম্বা ছিলেন।
3শৌলের বাবা কীশের যে সব গাধী ছিল সেগুলো একদিন হারিয়ে গেল। তাতে কীশ তাঁর ছেলে শৌলকে বললেন, “তুমি একজন চাকরকে সংগে নিয়ে গাধীগুলো খুঁজতে যাও।” 4শৌল তখন সেগুলো খুঁজতে খুঁজতে ইফ্রয়িমের পাহাড়ী এলাকা এবং শালিশা এলাকার মধ্য দিয়ে গেলেন, কিন্তু সেগুলোকে পেলেন না। তারপর তাঁরা শালীম এলাকায় গেলেন, কিন্তু গাধীগুলো সেখানেও পাওয়া গেল না। তারপর তাঁরা বিন্যামীনীয়দের এলাকায় গেলেন, আর সেখানেও সেগুলোকে পেলেন না।
5তাঁরা যখন সূফ এলাকায় গেলেন তখন শৌল তাঁর সংগের চাকরকে বললেন, “চল, আমরা ফিরে যাই। তা না হলে বাবা হয়তো গাধীগুলোর চিন্তা বাদ দিয়ে আমাদের জন্য দুশ্চিন্তা করবেন।”
6কিন্তু সেই চাকর তাঁকে বলল, “দেখুন, এই শহরে ঈশ্বরের একজন লোক থাকেন। তাঁকে সবাই সম্মান করে এবং তিনি যা বলেন তা সত্যিসত্যিই ঘটে। চলুন, আমরা এখন সেখানে যাই। তিনি হয়তো বলে দিতে পারবেন কোন্ পথে আমাদের যেতে হবে।”
7শৌল তাঁর চাকরকে বললেন, “কিন্তু যদি আমরা সেখানে যাই তবে লোকটির জন্য কি নিয়ে যাব? আমাদের থলির মধ্যে যে খাবার ছিল তা তো শেষ হয়ে গেছে। ঈশ্বরের লোককে দেবার জন্য কোন উপহারও আমাদের কাছে নেই। কি আছে আমাদের?”
8উত্তরে সেই চাকর তাঁকে বলল, “দেখুন, আমার কাছে তিন গ্রাম রূপা আছে। ঈশ্বরের লোককে আমি তা-ই দেব, আর তিনি আমাদের বলে দেবেন কোন্ পথে আমাদের যেতে হবে।” 9(আগেকার দিনে ইস্রায়েল দেশের কোন লোক যদি ঈশ্বরের কাছ থেকে কোন বিষয় জানতে চাইত তবে সে যাবার আগে বলত, “চল, আমরা দর্শকের কাছে যাই।” এখন যাঁকে নবী বলা হয় আগেকার দিনে তাঁকে বলা হত দর্শক।)
10শৌল তাঁর চাকরকে বললেন, “বেশ বলেছ; চল, আমরা যাই।” এই বলে তাঁরা ঈশ্বরের লোকটি যে শহরে ছিলেন সেখানে গেলেন।
11যে পথটা শহরের দিকে উঠে গেছে তাঁরা যখন সেই পথ ধরে উঠে যাচ্ছিলেন তখন কয়েকজন মেয়ের সংগে তাঁদের দেখা হল। সেই মেয়েরা জল নেবার জন্য বেরিয়ে এসেছিল। তাঁরা সেই মেয়েদের জিজ্ঞাসা করলেন, “দর্শক কি এখানে আছেন?”
12উত্তরে তারা বলল, “হ্যাঁ, আছেন; আর একটু সামনে এগিয়ে যান। আপনারা তাড়াতাড়ি যান। তিনি আজই আমাদের শহরে এসেছেন, কারণ উপাসনার উঁচু স্থানে আজ লোকেরা পশু-উৎসর্গের অনুষ্ঠান করবে। 13আপনারা শহরে ঢুকলেই তাঁর সংগে আপনাদের দেখা হবে। আপনারা দেখবেন তিনি পাহাড়ের উপরে খেতে যাচ্ছেন। তিনি না যাওয়া পর্যন্ত লোকেরা খাওয়া-দাওয়া করবে না, কারণ তাঁকে উৎসর্গের জিনিস আশীর্বাদ করতে হবে; তারপর যাদের ডাকা হয়েছে তারা খাবে। আপনারা এখনই উঠে যান, এখনই তাঁর দেখা পাবেন।”
14এই কথা শুনে তাঁরা শহরে উঠে গেলেন। তাঁরা শহরের মধ্যে গিয়ে দেখলেন শমূয়েল উপাসনার উঁচু স্থানে যাবার জন্য তাঁদের দিকেই আসছেন। পথে শমূয়েলের সংগে তাঁদের দেখা হল।
15শৌল আসবার আগের দিন সদাপ্রভু শমূয়েলের কাছে এই কথা প্রকাশ করেছিলেন, 16“আগামী কাল এই সময়ে আমি বিন্যামীন-গোষ্ঠীর এলাকার একজন লোককে তোমার কাছে পাঠাব। আমার লোকদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের নেতা হবার জন্য তুমি তাকে অভিষেক করবে। পলেষ্টীয়দের হাত থেকে সে-ই আমার লোকদের উদ্ধার করবে। আমার লোকদের দিকে আমি মনোযোগ দিয়েছি, কারণ তাদের কান্না আমার কানে এসে পৌঁছেছে।”
17শৌলকে দেখবার সংগে সংগেই সদাপ্রভু শমূয়েলকে বললেন, “দেখ, এ-ই সেই লোক, যার কথা আমি তোমাকে বলেছিলাম। এ-ই আমার লোকদের শাসন করবে।”
18শৌল ফটকের মধ্যে শমূয়েলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, “দর্শকের বাড়ীটা কোথায় দয়া করে আমাকে বলে দিন।”
19উত্তরে শমূয়েল শৌলকে বললেন, “আমিই দর্শক। তুমি আমার আগে আগে উপাসনার উঁচু স্থানে যাও, কারণ আজ তোমরা আমার সংগে খাবে। কাল সকালে আমি তোমাকে বিদায় দেব আর তোমার মনে যা আছে তা তোমাকে বলব। 20তিন দিন আগে তোমার যে গাধীগুলো হারিয়ে গেছে তা নিয়ে তুমি আর চিন্তা কোরো না; সেগুলো পাওয়া গেছে। ইস্রায়েল দেশের মধ্যে সমস্ত ভাল ভাল জিনিস কার জন্য? তা কি তোমার আর তোমার বাবার বংশের লোকদের জন্য নয়?”
21উত্তরে শৌল বললেন, “আপনি কেন আমাকে এই সব কথা বলছেন? ইস্রায়েলীয়দের সমস্ত গোষ্ঠীর মধ্যে বিন্যামীনই হল সবচেয়ে ছোট, আর আমি সেই গোষ্ঠীর লোক। আবার বিন্যামীন-গোষ্ঠীতে যতগুলো বংশ আছে তার মধ্যে আমাদের বংশটা একেবারেই ধরবার মধ্যে নয়।”
22শমূয়েল তখন শৌল ও তাঁর চাকরকে নিয়ে খাবার ঘরে গেলেন এবং নিমন্ত্রিতদের মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গায় তাঁদের বসালেন। নিমন্ত্রিতেরা সংখ্যায় প্রায় ত্রিশজন ছিল। 23যে লোকটি রান্না করেছে শমূয়েল তাকে বললেন, “যে মাংস আলাদা করে রাখবার জন্য তোমাকে দিয়েছিলাম সেটা নিয়ে এস।”
24তাতে সে গিয়ে ঊরু আর তার সংগেকার মাংস এনে শৌলের সামনে রাখল। শমূয়েল শৌলকে বললেন, “এটা তোমারই জন্য রাখা হয়েছিল; তুমি খাও। আজকে তুমি এখানে খাবে বলে লোকদের নিমন্ত্রণ করবার সময়েই আমি এটা তোমার জন্য আলাদা করে রাখতে বলেছিলাম।” শৌল সেই দিন শমূয়েলের সংগে খাওয়া-দাওয়া করলেন।
25এর পর তাঁরা সেই উঁচু স্থান থেকে শহরে ফিরে আসলেন। তারপর শমূয়েল তাঁর বাড়ীর ছাদে শৌলের সংগে কথাবার্তা বললেন। 26পরের দিন খুব ভোরে তাঁরা সবাই ঘুম থেকে উঠলেন। আলো হলে পর শৌল ছাদে থাকতেই শমূয়েল তাঁকে ডেকে বললেন, “প্রস্তুত হও, আমি তোমাকে এখন বিদায় দেব।” শৌল ও শমূয়েল প্রস্তুত হয়ে দু’জনে বেরিয়ে পড়লেন। 27শহরের সীমানার কাছাকাছি এসে শমূয়েল শৌলকে বললেন, “তোমার চাকরকে এগিয়ে যেতে বল, কিন্তু তুমি কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াও। ঈশ্বর যা বলেছেন তা আমি তোমাকে শোনাব।” তাতে তাঁর চাকর এগিয়ে গেল।
اکنون انتخاب شده:
১ শমূয়েল 9: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000

: