1
দ্বিতীয় বিবরণ 28:1
Pobitro Baibel
SBCL
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি যদি তোমাদের পূর্ণ বাধ্যতা থাকে এবং আজ আমি তাঁর যে সব আদেশ তোমাদের দিচ্ছি তা যদি তোমরা যত্নের সংগে পালন কর, তবে তিনি পৃথিবীর অন্য সব জাতির উপরে তোমাদের স্থান দেবেন।
مقایسه
দ্বিতীয় বিবরণ 28:1 را جستجو کنید
2
দ্বিতীয় বিবরণ 28:2
তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হও তবে এই সব আশীর্বাদ তোমরা পাবে আর তা তোমাদের সংগে থাকবে
দ্বিতীয় বিবরণ 28:2 را جستجو کنید
3
দ্বিতীয় বিবরণ 28:13
সদাপ্রভু এমন করবেন যাতে তোমরা সকলের মাথার উপরে থাক, পায়ের তলায় নয়। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যে সব আদেশ আজ আমি তোমাদের দিচ্ছি তাতে যদি তোমরা কান দাও এবং যত্নের সংগে তা পালন কর, তবে সব সময় তোমাদের স্থান থাকবে উপরে, নীচে নয়।
দ্বিতীয় বিবরণ 28:13 را جستجو کنید
4
দ্বিতীয় বিবরণ 28:12
“তোমাদের দেশে সময়মত বৃষ্টি দিয়ে তোমাদের হাতের সব কাজে আশীর্বাদ করবার জন্য সদাপ্রভু তাঁর দানের ভাণ্ডার, অর্থাৎ আকাশ খুলে দেবেন। তোমরা অনেক জাতিকে ঋণ দিতে পারবে, কিন্তু কারও কাছ থেকে তোমাদের ঋণ নিতে হবে না।
দ্বিতীয় বিবরণ 28:12 را جستجو کنید
5
দ্বিতীয় বিবরণ 28:7
“যারা শত্রু হয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে সদাপ্রভু এমন করবেন যাতে তারা তোমাদের কাছে হেরে যায়। তারা এক দিক দিয়ে তোমাদের আক্রমণ করতে এসে সাত দিক দিয়ে পালিয়ে যাবে।
দ্বিতীয় বিবরণ 28:7 را جستجو کنید
6
দ্বিতীয় বিবরণ 28:8
“তোমাদের গোলাঘরের উপর সদাপ্রভুর আশীর্বাদ থাকবে এবং যে কাজে তোমরা হাত দেবে তাতেই তিনি আশীর্বাদ করবেন। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তাঁর দেওয়া দেশে তোমাদের আশীর্বাদ করবেন।
দ্বিতীয় বিবরণ 28:8 را جستجو کنید
7
দ্বিতীয় বিবরণ 28:6
প্রতিদিনকার জীবনে তোমরা আশীর্বাদ পাবে।
দ্বিতীয় বিবরণ 28:6 را جستجو کنید
8
দ্বিতীয় বিবরণ 28:3
তোমাদের বাসস্থান ও ক্ষেত-খামারের সব কিছুতে তোমরা আশীর্বাদ পাবে।
দ্বিতীয় বিবরণ 28:3 را جستجو کنید
9
দ্বিতীয় বিবরণ 28:4
তোমরা আশীর্বাদ পাবে যার ফলে তোমাদের পরিবারের অনেক সন্তান, ক্ষেতে প্রচুর ফসল এবং পালের গরু-ছাগল-ভেড়ার অনেক বাচ্চা হবে।
দ্বিতীয় বিবরণ 28:4 را جستجو کنید
10
দ্বিতীয় বিবরণ 28:9
“যদি তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর আদেশগুলো পালন কর এবং তাঁর পথে চল তবে তিনি তাঁর শপথ করে প্রতিজ্ঞা অনুসারে, তাঁর আলাদা করা জাতি হিসাবে তোমাদের দাঁড় করাবেন।
দ্বিতীয় বিবরণ 28:9 را جستجو کنید
11
দ্বিতীয় বিবরণ 28:5
তোমাদের ফসলের ঝুড়ি ও ময়দা ঠাঁসবার পাত্র আশীর্বাদ পাবে।
দ্বিতীয় বিবরণ 28:5 را جستجو کنید
12
দ্বিতীয় বিবরণ 28:11
যে দেশটা তোমাদের দেবেন বলে সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন সেই দেশে তিনি তোমাদের প্রচুর দান করবেন, অর্থাৎ তিনি তোমাদের পরিবারে অনেক ছেলেমেয়ে, পশুপালে অনেক বাচ্চা ও ক্ষেতে অনেক ফসল দেবেন।
দ্বিতীয় বিবরণ 28:11 را جستجو کنید
13
দ্বিতীয় বিবরণ 28:10
তখন পৃথিবীর সমস্ত জাতি দেখতে পাবে যে, সদাপ্রভুর নামেই তোমাদের পরিচয়, আর তাতে তারা তোমাদের ভয় করে চলবে।
দ্বিতীয় বিবরণ 28:10 را جستجو کنید
14
দ্বিতীয় বিবরণ 28:14
আজ আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি, দেব-দেবতার পিছনে গিয়ে এবং তাদের পূজা করে তোমরা তা থেকে এদিক ওদিক সরে যাবে না।
দ্বিতীয় বিবরণ 28:14 را جستجو کنید
15
দ্বিতীয় বিবরণ 28:15
“কিন্তু তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথায় কান না দাও এবং আজকের দেওয়া আমার এই সব আদেশ ও নিয়ম যত্নের সংগে পালন না কর, তবে এই সব অভিশাপ তোমাদের উপর নেমে আসবে এবং তোমাদের সংগে থাকবে
দ্বিতীয় বিবরণ 28:15 را جستجو کنید