তোমাদের মধ্যে যেন এমন কোন লোক না থাকে যে তার নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে উৎসর্গের অনুষ্ঠান করে, যে গোণাপড়া করে কিম্বা মায়াবিদ্যা খাটায় কিম্বা লক্ষণ দেখে ভবিষ্যতের কথা বলে, যে যাদু করে, যে মন্ত্রতন্ত্র খাটায়, যে ভূতের মাধ্যম হয়, যে মন্দ আত্মার সংগে সম্বন্ধ রাখে এবং যে মৃত লোকের সংগে যোগাযোগ রাখে।