1
১ রাজাবলি 19:12
Pobitro Baibel
SBCL
ভূমিকমেপর পরে দেখা দিল আগুন, কিন্তু সেই আগুনের মধ্যেও সদাপ্রভু ছিলেন না। সেই আগুনের পরে ফিস্ ফিস্ শব্দের মত সামান্য শব্দ শোনা গেল।
مقایسه
১ রাজাবলি 19:12 را جستجو کنید
2
১ রাজাবলি 19:4
কিন্তু তিনি নিজে মরু-এলাকার মধ্যে একদিনের পথ এগিয়ে গেলেন। সেখানে একটা রোতম গাছের নীচে বসে মৃত্যুর জন্য প্রার্থনা করলেন। তিনি বললেন, “হে সদাপ্রভু, যথেষ্ট হয়েছে। এবার তুমি আমার প্রাণ নাও; আমি তো আমার পূর্বপুরুষদের চেয়ে ভাল নই।”
১ রাজাবলি 19:4 را جستجو کنید
3
১ রাজাবলি 19:11
তখন সদাপ্রভু বললেন, “তুমি বাইরে গিয়ে পাহাড়ের উপরে আমার সামনে দাঁড়াও।” সেই সময় সদাপ্রভু ওখান দিয়ে যাচ্ছিলেন, আর তাঁর সামনে একটা ভীষণ শক্তিশালী বাতাস পাহাড়গুলোকে চিরে দু’ভাগ করল এবং সব পাথর ভেংগে টুকরা টুকরা করল, কিন্তু সেই বাতাসের মধ্যে সদাপ্রভু ছিলেন না। সেই বাতাসের পরে একটা ভূমিকম্প হল, কিন্তু সেই ভূমিকমেপর মধ্যেও সদাপ্রভু ছিলেন না।
১ রাজাবলি 19:11 را جستجو کنید
4
১ রাজাবলি 19:13
এলিয় তা শুনে তাঁর গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে ফেললেন এবং বাইরে গিয়ে গুহার মুখের কাছে দাঁড়ালেন। তারপর তিনি এই কথা শুনলেন, “এলিয়, তুমি এখানে কি করছ?”
১ রাজাবলি 19:13 را جستجو کنید
5
১ রাজাবলি 19:9
সেখানে একটা গুহার মধ্যে ঢুকে তিনি রাতটা কাটালেন। সেখানে এলিয়ের কাছে সদাপ্রভু উপস্থিত হয়ে বললেন, “এলিয়, তুমি এখানে কি করছ?”
১ রাজাবলি 19:9 را جستجو کنید
6
১ রাজাবলি 19:8
কাজেই তিনি উঠে খেলেন। সেই খাবার খেয়ে শক্তিলাভ করে তিনি চল্লিশ দিন ও চল্লিশ রাত হেঁটে ঈশ্বরের পাহাড় হোরেবে গিয়ে উপস্থিত হলেন।
১ রাজাবলি 19:8 را جستجو کنید
7
১ রাজাবলি 19:5
তারপর তিনি সেই গাছের তলায় শুয়ে ঘুমিয়ে পড়লেন। সেই সময় একজন স্বর্গদূত তাঁকে ছুঁয়ে বললেন, “ওঠ, খাও।”
১ রাজাবলি 19:5 را جستجو کنید
8
১ রাজাবলি 19:7
সদাপ্রভুর দূত দ্বিতীয়বার এসে তাঁকে ছুঁয়ে বললেন, “ওঠ, খাও, কারণ এতটা পথ চলবার শক্তি তোমার নেই।”
১ রাজাবলি 19:7 را جستجو کنید
9
১ রাজাবলি 19:10
উত্তরে তিনি বললেন, “সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু যেন তাঁর পাওনা ভক্তি পান সেইজন্য আমি খুবই আগ্রহী হয়েছি, কারণ ইস্রায়েলীয়েরা তোমার স্থাপন করা ব্যবস্থা ত্যাগ করেছে, তোমার সব বেদী ভেংগে ফেলেছে এবং তোমার নবীদের মেরে ফেলেছে। কেবল আমিই বাকী আছি আর আমাকেও এখন তারা মেরে ফেলবার চেষ্টা করছে।”
১ রাজাবলি 19:10 را جستجو کنید
10
১ রাজাবলি 19:6
তিনি চেয়ে দেখতে পেলেন তাঁর মাথার কাছে গরম পাথরে সেঁকা একখানা রুটি ও এক পাত্র জল রয়েছে। তা খেয়ে তিনি আবার শুয়ে পড়লেন।
১ রাজাবলি 19:6 را جستجو کنید
11
১ রাজাবলি 19:2
সব কথা শুনে ঈষেবল লোক দিয়ে এলিয়কে বলে পাঠালেন, “কাল এই সময়ের মধ্যে তোমার প্রাণের দশা যদি তাদের একজনের মত না করি তবে দেবতারা যেন আমাকে শাস্তি দেন আর তা ভীষণভাবেই দেন।”
১ রাজাবলি 19:2 را جستجو کنید
12
১ রাজাবলি 19:18
তবে ইস্রায়েলে আমি সাত হাজার লোককে রেখে দিয়েছি যারা বাল দেবতার সামনে হাঁটু পাতে নি এবং তাকে চুম্বনও করে নি।”
১ রাজাবলি 19:18 را جستجو کنید
13
১ রাজাবলি 19:19
পরে এলিয় সেখান থেকে চলে গিয়ে শাফটের ছেলে ইলীশায়ের দেখা পেলেন। তিনি বারো জোড়া বলদ দিয়ে জমি চাষ করছিলেন এবং তিনি নিজে শেষ জোড়াটি চালাচ্ছিলেন। এলিয় তাঁর কাছে গিয়ে নিজের গায়ের চাদরখানা তাঁর গায়ে ফেলে দিলেন।
১ রাজাবলি 19:19 را جستجو کنید
14
১ রাজাবলি 19:21
কাজেই ইলীশায় তাঁকে ছেড়ে ফিরে গেলেন। তিনি তাঁর বলদ জোড়াটা নিয়ে জবাই করলেন এবং লাংগলের কাঠ দিয়ে মাংস রান্না করে লোকদের দিলেন আর লোকেরা তা খেল। তারপর তিনি এলিয়ের সংগে যাবার জন্য বের হলেন এবং তাঁর সেবাকারী হলেন।
১ রাজাবলি 19:21 را جستجو کنید
15
১ রাজাবলি 19:20
ইলীশায় তখন তাঁর বলদ ফেলে এলিয়ের পিছনে পিছনে দৌড়ে গেলেন। ইলীশায় বললেন, “মিনতি করি, আমাকে আমার মা-বাবাকে চুম্বন করে আসতে দিন। তারপর আমি আপনার সংগে যাব।” উত্তরে এলিয় বললেন, “আচ্ছা যাও, কিন্তু মনে রেখো, এটা ঈশ্বরের কাজ।”
১ রাজাবলি 19:20 را جستجو کنید