Bible App logo
Search Icon

রূত ভূমিকা

ভূমিকা
সপ্তাহের ঈদে, অর্থাৎ বসন্তকালে ফসল কাটা ঈদের সময় ইহুদীরা সকলের সামনে রূত নামে কিতাবটি তেলাওয়াত করত। এটি একটি অ-ইহুদী স্ত্রীলোকের গল্প যিনি একজন ইসরাইলীয়কে বিয়ে করেছিলেন। এই কিতাবে যে সব ঘটনার কথা লেখা আছে তা কাজীগণ বা শাসনকর্তাদের সময়ে ঘটেছিল। বনি-ইসরাইলরা আল্লাহ্‌র পথ ছেড়ে বিপথে যাওয়ার মধ্যে বিবি রূত নামে এই অ-ইহুদী মহিলার ঈমান যেন অন্ধকারের মধ্যে একটা উজ্জ্বল আলো। বিবি রূতের কাহিনীর প্রধান কথা হল “দায়িত্ব বহন করা আত্মীয়” (লেবীয় ২৫:১৩-৫৫ আয়াত দেখুন)। হযরত বোয়স ছিলেন এই রকম একজন নিকট আত্মীয় যিনি বিবি রূতের মৃত স্বামীর জমি কিনে নিয়েছিলেন এবং রূতকে বিয়ে করে তাঁর স্বামীর বংশের নাম রক্ষার জন্য সন্তানের জন্ম দিয়েছিলেন (দ্বিতীয় বিবরণ ২৫:৫-১০ আয়াতে এই ব্যাপার সম্বন্ধে যে নিয়ম আছে তা দেখুন)। রূত ৪:১৭ ও ২২ আয়াতে হযরত দাউদ (আঃ)-এর নাম বলা হয়েছে। রূত নামক কিতাবটি লেখার উদ্দেশ্য হল হযরত দাউদ (আঃ)-এর পূর্বপুরুষদের কথা জানানো।
বিষয় সংক্ষেপ:
(ক) মোয়াব দেশে বাস (১:১-৫ আয়াত)
(খ) বেথেলহেমে ফিরে আসা (১:৬-২২ আয়াত)
(গ) হযরত বোয়সের ক্ষেতে বিবি রূত (২ রুকু)
(ঘ) রূতের দায়িত্ব বহনকারী আত্মীয় (৩ রুকু)
(ঙ) হযরত বোয়স রূতের দায়িত্ব বহন করলেন (৪:১-১২ আয়াত))
(চ) বাদশাহ্‌ হযরত দাউদের পূর্বপুরুষের পরিচয় (৪:১৩-২২ আয়াত)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in