জবুর 149
149
1আলহামদুলিল্লাহ্!
তোমরা মাবুদের উদ্দেশে নতুন কাওয়ালী গাও,
আল্লাহ্ভক্তদের মাহ্ফিলে তাঁর প্রশংসা-কাওয়ালী গাও।
2ইসরাইল তার সৃষ্টিকর্তাকে নিয়ে আনন্দ করুক,
সিয়োনের লোকেরা তাদের বাদশাহ্কে নিয়ে খুশী হোক।
3তারা নাচতে নাচতে তাঁর প্রশংসা করুক,
খঞ্জনি আর বীণা বাজিয়ে তাঁর উদ্দেশে প্রশংসার কাওয়ালী করুক;
4কারণ মাবুদ তাঁর বান্দাদের নিয়ে আনন্দ পান;
তিনি নম্র লোকদের উদ্ধার করে সম্মানিত করেন।
5এই সম্মান লাভ করে আল্লাহ্ভক্তেরা আনন্দ করুক;
তারা নিজের নিজের বিছানায় আনন্দে কাওয়ালী করুক।
6তাদের মুখে আল্লাহ্র প্রশংসা থাকুক
আর হাতে থাকুক দু’দিকে ধার দেওয়া তলোয়ার,
7যাতে তারা জাতিদের উপরে প্রতিশোধ নিতে পারে
আর সেই সব লোকদের শাস্তি দিতে পারে,
8যাতে শিকল দিয়ে তাদের বাদশাহ্দের বাঁধতে পারে,
তাদের উঁচু পদের লোকদের লোহার বেড়ী দিয়ে
বাঁধতে পারে,
9আর তাদের বিরুদ্ধে যে রায় লেখা হয়েছে
তা কাজে লাগাতে পারে।
এ সমস্তই তাঁর সব ভক্তদের গৌরব।
আলহামদুলিল্লাহ্!
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006