ইউসা 12
12
হেরে যাওয়া বাদশাহ্দের তালিকা
1আরবা সমভূমির সমস্ত পূর্ব অংশটা সুদ্ধ অর্ণোন উপত্যকা থেকে হর্মোণ পাহাড় পর্যন্ত জর্ডান নদীর পূর্ব দিকের আমোরীয়দের বাদশাহ্ সীহোন ও বাশনের বাদশাহ্ উজকে বনি-ইসরাইলরা হারিয়ে দিয়ে তাঁদের এলাকা দখল করে নিয়েছিল। 2আমোরীয়দের বাদশাহ্ সীহোন হিষ্বোনে থেকে রাজত্ব করতেন। অর্ণোন উপত্যকার কিনারার অরোয়ের থেকে, অর্থাৎ উপত্যকার মাঝখান থেকে অম্মোনীয়দের দেশের সীমানা যব্বোক নদী পর্যন্ত সমস্ত এলাকাটা তাঁর শাসনের অধীনে ছিল। এই এলাকার মধ্যে ছিল গিলিয়দের অর্ধেক অংশ। 3এছাড়া গালীল সাগর থেকে আরবার সাগর, অর্থাৎ মরু-সাগর এবং বৈৎ-যিশীমোতের পথ পর্যন্ত আর দক্ষিণ দিকে পিস্গা পাহাড়ের নীচ পর্যন্ত আরবা সমভূমির পূর্ব অংশটা তাঁর শাসনের অধীনে ছিল। 4রফায়ীয়দের মধ্যে যারা বেঁচে ছিল বাশনের বাদশাহ্ উজ ছিলেন তাদের মধ্যে একজন। তিনি অষ্টারোৎ এবং ইদ্রিয়ীতে থেকে রাজত্ব করতেন। 5হর্মোণ পাহাড়, সল্খা, গশূরীয় ও মাখাথীয়দের সীমানা পর্যন্ত সমস্ত বাশন দেশটা এবং হিষ্বোনের বাদশাহ্ সীহোনের রাজ্যের সীমা পর্যন্ত গিলিয়দের বাকী অর্ধেক অংশ তাঁর শাসনের অধীনে ছিল। 6বনি-ইসরাইলরা এবং মাবুদের গোলাম মূসা এই দু’জন বাদশাহ্কে হারিয়ে দিয়েছিলেন। তিনি তাদের জায়গাগুলো সম্পত্তি হিসাবে রূবেণ ও গাদ-গোষ্ঠীর সবাইকে এবং মানশা-গোষ্ঠীর অর্ধেক লোককে দিয়ে গিয়েছিলেন।
7লেবানন উপত্যকার বাল্গাদ থেকে সেয়ীর পাহাড়শ্রেণীর দিকে উঠে যাওয়া হালক পাহাড় পর্যন্ত জর্ডান নদীর পশ্চিম দিকের এলাকার বাদশাহ্দের ইউসা এবং বনি-ইসরাইলরা হারিয়ে দিয়েছিল। তাদের জায়গাগুলো ইউসা সম্পত্তি হিসাবে বনি-ইসরাইলদের বিভিন্ন গোষ্ঠী অনুসারে ভাগ করে দিয়েছিলেন। 8এই জায়গাগুলো হল উঁচু পাহাড়ী এলাকা, নীচু পাহাড়ী জায়গা, আরবা, পাহাড়ের ঢালু জায়গা, পূর্ব দিকের মরুভূমি এবং নেগেভ। এগুলো ছিল হিট্টীয়, আমোরীয়, কেনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয়দের জায়গা। 9এই সব জায়গার যে বাদশাহ্দের হারিয়ে দেওয়া হয়েছিল তাঁরা হলেন: জেরিকোর বাদশাহ্, বেথেলের কাছে অয়ের বাদশাহ্, 10-12জেরুজালেমের বাদশাহ্, হেবরনের বাদশাহ্, যর্মূতের বাদশাহ্, লাখীশের বাদশাহ্, ইগ্লোনের বাদশাহ্, গেষরের বাদশাহ্, 13দবীরের বাদশাহ্, গেদরের বাদশাহ্, 14হর্মার বাদশাহ্, অরাদের বাদশাহ্, 15-17লিব্নার বাদশাহ্, অদুল্লমের বাদশাহ্, মক্কেদার বাদশাহ্, বেথেলের বাদশাহ্, তপূহের বাদশাহ্, হেফরের বাদশাহ্, 18অফেকের বাদশাহ্, লশারোণের বাদশাহ্, 19মাদোনের বাদশাহ্, হাৎসোরের বাদশাহ্, 20শিম্রোণ-মরোণের বাদশাহ্, অক্ষফের বাদশাহ্, 21তানকের বাদশাহ্, মগিদ্দোর বাদশাহ্, 22-24কেদশের বাদশাহ্, কর্মিলের যকিয়ামের বাদশাহ্, দোরের পাহাড়ী জায়গার দোরের বাদশাহ্, গিল্গলের গোয়ীমের বাদশাহ্ এবং তির্সার বাদশাহ্। এই বাদশাহ্রা ছিলেন মোট একত্রিশ জন।
Currently Selected:
ইউসা 12: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006