Bible App logo
Search Icon

কাজীগণ ভূমিকা

ভূমিকা
কাজীগণ নামক নবীদের কিতাবটিকে শাসনকর্তাদের আমলও বলা যায়, কারণ সেই সময়কার কাজীরা শাসনকর্তাও ছিলেন। হযরত ইউসার ইন্তেকালের পর থেকে হযরত শামুয়েলের সময় পর্যন্ত ইসরাইল জাতির ইতিহাস কাজীগণ নামক কিতাবে লেখা আছে। কেনান দেশে বসবাসকারীদের সম্পূর্ণভাবে তাড়িয়ে দেবার হুকুম বনি-ইসরাইলরা পালন করে নি। আসলে তারা কাফের, প্রতিমাপূজাকারী কেনানীয়দের সংগে মিশে গিয়ে তাদের প্রতিমাগুলোর পূজা করছিল। বনি-ইসরাইলদের প্রতিমাপূজার জন্য শাস্তি দিতে আল্লাহ্‌ বারবারই বিদেশী জুলুমবাজদের হাতে তাদের তুলে দিতেন। এর ফলে বনি-ইসরাইলরা প্রতিমা পূজার জন্য তওবা করে আল্লাহ্‌র কাছে ফরিয়াদ জানাত যেন তিনি জুলুমবাজদের হাত থেকে তাদের উদ্ধার করেন। তাদের উদ্ধার করবার জন্য আল্লাহ্‌ কয়েকজন রূহানী ও সামরিক নেতা ঠিক করেছিলেন যাদের কাজী বা শাসনকর্তা বলা হত। কাজীগণ নামক কিতাবের ঘটনাগুলো প্রায় 325 বছর ধরে ঘটেছিল। এই ঘটনাগুলো সম্পূর্ণভাবে পর পর লিখে রাখা হয় নি- বারোজন শাসনকর্তাদের মধ্যে কয়েকজন একই সময়ে বনি-ইসরাইলদের শত্রুদের সংগে যুদ্ধ করেছিলেন। বনি-ইসরাইলদের অধিকারে থাকা এক একটা অংশ সেই শাসনকর্তারা এক একজন শাসন করতেন। হযরত শামুয়েল (আঃ) কেবল সেই সময় গোটা ইসরাইল জাতিকে শাসন করেন।
বিষয় সংক্ষেপ:
(ক) বনি-ইসরাইলদের কি হয়েছে এবং কি হবে (১:১-৩:৬ আয়াত)
(খ) শাসনকর্তাদের আমল (৩:৭-১৬:৩১ আয়াত)
(১) হযরত অৎনীয়েল, হযরত এহূদ ও হযরত শম্‌গর (৩:৭-৩১ আয়াত)
(২) বিবি দবোরা ও হযরত বারক (৪ ও ৫ রুকু)
(৩) হযরত গিদিয়োন ও আবিমালেক (৬-৯ রুকু)
(৪) হযরত তোলয় ও হযরত যায়ীর (১০:১-৫ আয়াত)
(৫) হযরত যিপ্তহ (১০:৬-১২:৭ আয়াত)
(৬) হযরত ইব্‌সন, হযরত এলোন ও হযরত অব্দোন (১২:৮-১৫ আয়াত)
(৭) হযরত শামাউন (১৩-১৬ রুকু)
(গ) ধর্ম, নৈতিকতা ও রাজনীতির পতন (১৭-২১ রুকু)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in