YouVersion Logo
Search Icon

ইশাইয়া 64

64
1আহা, তুমি যদি আসমান চিরে নেমে আসতে! যদি পাহাড়-পর্বত তোমার সামনে কাঁপত! 2আগুন যেমন ডালপালা জ্বালায় আর পানি ফুটায় তেমনি তুমি নেমে এসে তোমার শত্রুদের কাছে নিজেকে প্রকাশ কর, যেন জাতিগুলো তোমার সামনে ভয়ে কাঁপে। 3আমরা যা আশা করি নি তেমন ভয় জাগানো অলৌকিক চিহ্ন যখন তুমি দেখিয়েছিলে তখন তুমি নেমে এসেছিলে আর পাহাড়-পর্বত তোমার সামনে কেঁপেছিল। 4সেই আগেকার কাল থেকে তুমি ছাড়া আর কোন মাবুদের কথা কেউ কানেও শোনে নি চোখেও দেখে নি, যিনি তাঁর অপেক্ষাকারীর জন্য কাজ করে থাকেন। 5যারা আল্লাহ্‌র ইচ্ছামত কাজ করতে আনন্দ পায় আর তোমাকে স্মরণ করে তোমার পথে চলে তাদের সাহায্য করবার জন্য তুমি এসে থাক; কিন্তু আমরা গুনাহ্‌ করেছি ও অনেক দিন ধরে সেই অবস্থায় আছি বলে তুমি আমাদের উপর ভীষণ রাগ করে আছ। তাহলে আমরা কেমন করে উদ্ধার পাব? 6আমরা প্রত্যেকে নাপাক লোকের মত হয়েছি আর আমাদের সব সৎ কাজ নোংরা কাপড়ের মত। আমরা সবাই পাতার মত শুকিয়ে গেছি, আমাদের গুনাহ্‌ বাতাসের মত করে আমাদের উড়িয়ে নিয়ে গেছে। 7কেউ তোমাকে ডাকে না কিংবা মিনতি করতে কেউ তোমার কাছে আসে না, কারণ আমাদের দিক থেকে তুমি তোমার মুখ ফিরিয়ে রেখেছ আর আমাদের গুনাহের জন্য আমাদের ধ্বংস হয়ে যেতে দিচ্ছ।
8তবুও, হে মাবুদ, তুমিই আমাদের পিতা। আমরা মাটি, তুমি কুমার; আমরা সবাই তোমার হাতের কাজ। 9হে মাবুদ, তুমি এত বেশী রাগ কোরো না; আমাদের গুনাহ্‌ চিরকাল মনে রেখো না। আমরা মিনতি করছি, তুমি আমাদের দিকে তাকাও, কারণ আমরা সবাই তোমারই বান্দা। 10তোমার পবিত্র শহরগুলো মরুভূমি হয়ে গেছে; এমন কি, সিয়োনেরও সেই অবস্থা হয়েছে, জ্বী, জেরুজালেম জনশূন্য হয়েছে। 11আমাদের পূর্বপুরুষেরা যেখানে তোমার প্রশংসা করতেন আমাদের সেই পবিত্র ও গৌরবময় বায়তুল-মোকাদ্দস আগুনে পুড়ে গেছে আর আমাদের পছন্দনীয় যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। 12হে মাবুদ, এই সবের পরেও কি তুমি বসে থাকবে? তুমি কি চুপ করে থেকে আমাদের ভীষণ শাস্তি দেবে?

Currently Selected:

ইশাইয়া 64: MBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in