ইশাইয়া 58:13-14
ইশাইয়া 58:13-14 MBCL
“যদি তোমরা বিশ্রামবার পালন কর ও আমার পবিত্র দিনে নিজেদের সন্তুষ্ট না কর, যদি বিশ্রামবারকে আনন্দদায়ক আর মাবুদের দিনকে সম্মানের যোগ্য মনে কর, যদি নিজেদের খুশীমত না চলে সেই দিনের সম্মান রাখ আর যা খুশী তা না কর বা বাজে কথা না বল, তাহলে আমাকে নিয়েই তোমরা আনন্দে মেতে থাকবে আর আমি দুনিয়ার সব উঁচু জায়গার অধিকার তোমাদের দেব। এছাড়া আমি তোমাদের পিতা ইয়াকুবের অধিকার তোমাদের ভোগ করতে দেব। আমি মাবুদ এই কথা বলছি।”





