ইশাইয়া 56:6-7
ইশাইয়া 56:6-7 MBCL
এছাড়া যে বিদেশীরা আমার এবাদতের জন্য আর আমাকে মহব্বত করবার ও আমার গোলাম হবার জন্য আমার কাছে নিজেদের দিয়ে দেয় এবং যারা বিশ্রামবার অপবিত্র না করে তা পালন করে আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে, তাদের আমি আমার পবিত্র পাহাড়ে নিয়ে আসব আর আমার ঘরে, অর্থাৎ মুনাজাতের ঘরে তাদের আনন্দ দান করব। আমার কোরবানগাহের উপরে তাদের পোড়ানো ও অন্যান্য কোরবানী গ্রহণ করা হবে। এইজন্য আমার ঘরকে সমস্ত জাতির মুনাজাতের ঘর বলা হবে।”





