YouVersion Logo
Search Icon

ইফিষীয় ভূমিকা

ভূমিকা
ইফিষ শহরের জামাতের কাছে হযরত পৌলের লেখা চিঠির প্রধান বিষয় হল যেটাকে তিনি বলেছেন “গোপন সত্য।” তিনি কথাটা এই অর্থে বলেন নি যে, সেটা বুঝতে পারা যায় না, বরং এটা এমন একটা আশ্চর্য সত্য যা আগে প্রকাশ করা হয় নি কিন্তু এখন প্রকাশিত হয়েছে। সেই আশ্চর্য সত্য হল ইহুদী ও অ-ইহুদীদের একত্রে হযরত ঈসা মসীহের শরীররূপ জামাতে আনা, আর এটা ছিল আল্লাহ্‌র পরিকল্পনা। হযরত ঈসা মসীহের উপর ঈমানের মধ্য দিয়ে ইহুদী ও অ-ইহুদী উভয়েই আল্লাহ্‌র পরিবারের লোক হতে পারে। আল্লাহ্‌র বান্দারা যে মসীহের সংগে যুক্ত হয়ে এক হয়েছে তা দেখাবার জন্য হযরত পৌল কতগুলো তুলনামূলক কথা ব্যবহার করেছেন। তিনি বলেছেন: জামাত একটা শরীরের মত যার মাথা হলেন মসীহ্‌; জামাত একটা দালানের মত যার কোণার পাথর হলেন মসীহ্‌; জামাত একজন স্ত্রীর মত যার স্বামী হলেন মসীহ্‌। এই চিঠির সারা জায়গায় মহব্বত, মাফ, দয়া এবং পবিত্রভাবে জীবন যাপনের কথা বলা হয়েছে।
বিষয় সংক্ষেপ:
(ক) ভূমিকা (১:১,২ আয়াত)
(খ) হযরত ঈসা মসীহ্‌ এবং জামাত (১:৩-৩:২১ আয়াত)
(গ) হযরত ঈসা মসীহের সংগে যুক্ত হয়ে নতুন জীবন (৪:১-৬:২০ আয়াত)
(ঘ) হযরত পৌলের ব্যক্তিগত বিষয়গুলো ও দোয়া (৬:২১-২৪ আয়াত)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in