YouVersion Logo
Search Icon

২ করিন্থীয় ভূমিকা

ভূমিকা
করিন্থীয় জামাতের সংগে যখন হযরত পৌলের সম্বন্ধ ভাল ছিল না তখন তিনি সেই জামাতের কাছে এই দ্বিতীয় চিঠিটা লিখেছিলেন। সেখানকার কিছু সদস্য হযরত পৌলের সাহাবী-পদ সম্বন্ধে প্রশ্ন তুলেছিল। তিনি কেন এই বিরুদ্ধবাদীদের কঠোরভাবে জবাব দিয়েছিলেন তা ব্যাখ্যা করেছেন। যারা তওবা করেছিল তাদের জন্য তিনি আনন্দ প্রকাশ করেছিলেন। হযরত পৌলের লেখা অন্যান্য চিঠির চেয়ে এই চিঠির মধ্য দিয়ে আমরা পৌলকে ভাল করে বুঝতে পারি। তিনি তাঁর মনের কথা, সুসংবাদ তবলিগের জন্য তাঁর উৎসাহ এবং তাঁর কষ্টভোগের কথা এখানে প্রকাশ করেছেন। তাঁর এই চিঠির মধ্য দিয়েই আমরা জানতে পারি যে, প্রথম ঈসায়ী জামাতগুলোর আর্থিক কষ্টের সময় কেমন করে তারা একে অন্যকে সাহায্য করেছিল (৮,৯ রুকু)।
বিষয় সংক্ষেপ:
(ক) ভূমিকা (১:১-১১ আয়াত)
(খ) করিন্থীয় জামাতের সংগে হযরত পৌলের সম্পর্ক (১:১২-৭:১৬ আয়াত)
(গ) এহুদিয়ার ঈসায়ীদের জন্য দান (৮,৯ রুকু)
(ঘ) সাহাবী হিসাবে হযরত পৌলের অধিকার সম্বন্ধে তাঁর নিজের পক্ষ সমর্থন (১০-১৩ রুকু)

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in