১ শামুয়েল 6
6
সাক্ষ্য-সিন্দুক ফিরিয়ে দেওয়া
1মাবুদের সিন্দুকটি সাত মাস পর্যন্ত ফিলিস্তিনীদের দেশে রইল। 2পরে ফিলিস্তিনী শাসনকর্তারা পুরোহিত ও গণকদের ডেকে বললেন, “আমরা মাবুদের সিন্দুকটি নিয়ে কি করব? আমাদের বল, কিভাবে আমরা এটাকে তার নিজের জায়গায় পাঠিয়ে দেব?”
3তারা বলল, “আপনারা যদি ইসরাইলের আল্লাহ্র সিন্দুকটি পাঠিয়েই দেন তবে তা খালি পাঠাবেন না। আপনারা অবশ্যই তাঁর কাছে একটা দোষের কোরবানী পাঠিয়ে দেবেন। তাহলে আপনারা সুস্থ হবেন আর জানতে পারবেন যে, কেন তাঁর কঠোর হাত আপনাদের উপর থেকে সরে যাচ্ছে না।”
4তখন শাসনকর্তারা জিজ্ঞাসা করলেন, “দোষের কোরবানী হিসাবে আমরা তাঁর কাছে কি পাঠিয়ে দেব?”
তারা বলল, “ফিলিস্তিনীদের শাসনকর্তাদের সংখ্যা অনুসারে আপনারা পাঁচটা সোনার টিউমার ও পাঁচটা সোনার ইঁদুর পাঠিয়ে দিন, কারণ লোকদের উপরে এবং তাদের শাসনকর্তাদের উপরে একই আঘাত এসেছে। 5যে টিউমার-রোগ আপনাদের শরীরে দেখা দিয়েছে এবং যে ইঁদুর আপনাদের দেশ ধ্বংস করে দিচ্ছে আপনারা সেগুলোর মূর্তি তৈরী করুন আর বনি-ইসরাইলদের আল্লাহ্র প্রশংসা করুন। তাহলে হয়তো তিনি আপনাদের উপর থেকে এবং আপনাদের দেবতাদের ও দেশের উপর থেকে তাঁর কঠোর হাত সরিয়ে নেবেন। 6আপনারা কেন ফেরাউন ও মিসরীয়দের মত করে নিজেদের মনকে কঠিন করছেন? বনি-ইসরাইলদের আল্লাহ্ যখন মিসরীয়দের বোকা বানিয়েছিলেন তখন তারা বনি-ইসরাইলদের যেতে দিয়েছিল, আর তারা চলে গিয়েছিল।
7“এখন আপনারা একটা নতুন গাড়ী তৈরী করুন এবং দুধ দেয় এমন দু’টা গাভী নিন যাদের উপর কখনও জোয়াল চাপানো হয় নি। সেগুলো আপনারা সেই গাড়ীতে জুড়ে দেবেন, কিন্তু তাদের বাছুরগুলো তাদের কাছ থেকে সরিয়ে ঘরে নিয়ে যাবেন। 8তারপর মাবুদের সিন্দুকটি আপনারা সেই গাড়ীর উপর বসাবেন এবং দোষের কোরবানীর জন্য যে সব সোনার জিনিস আপনারা মাবুদকে পাঠাবেন সেগুলো একটা বাক্সের মধ্যে করে সিন্দুকের পাশে রাখবেন। এইভাবে সিন্দুকটি পাঠিয়ে দেবেন যাতে সেটি চলে যায়। 9তবে নজর রাখবেন, সিন্দুকটি যদি নিজের দেশের পথ ধরে বৈৎ-শেমশে যায় তবে বুঝবেন যে, আমাদের উপর এই ভীষণ গজব মাবুদই এনেছেন। কিন্তু যদি সেই পথে না যায় তবে আমরা বুঝতে পারব যে, আমাদের উপর এই আঘাত তাঁর হাত থেকে আসে নি, এমনিই তা আমাদের উপর এসেছে।”
10তাঁরা তখন তা-ই করলেন। লোকেরা দুধ দেওয়া দু’টা গাভী নিয়ে গাড়ীতে জুড়ে দিল আর তাদের বাছুরগুলোকে ঘরে আট্কে রাখল। 11তারপর তারা সেই গাড়ীর উপরে মাবুদের সিন্দুকটি রাখল এবং তার পাশে রাখল সেই বাক্সটা যার মধ্যে ছিল সোনার ইঁদুর ও সোনার টিউমারগুলো। 12তখন গাভী দু’টা ডানে-বাঁয়ে না ঘুরে ডাকতে ডাকতে রাজপথ দিয়ে সোজা বৈৎ-শেমশের দিকে চলল। ফিলিস্তিনীদের শাসনকর্তারা গাড়ীটার পিছনে পিছনে বৈৎ-শেমশের সীমা পর্যন্ত গেলেন।
13বৈৎ-শেমশের লোকেরা তখন উপত্যকার মধ্যে গম কাটছিল। তারা চোখ তুলে চাইতেই সিন্দুকটি তাদের চোখে পড়ল এবং তারা খুশী হল। 14বৈৎ-শেমশে এসে গাড়ীটা ইউসার ক্ষেতের মধ্যে একটা বড় পাথরের পাশে গিয়ে থামল। বনি-ইসরাইলরা সেই গাড়ীটার কাঠ কেটে নিয়ে ঐ দু’টা গাভী দিয়ে মাবুদের উদ্দেশে একটা পোড়ানো-কোরবানী দিল। 15এর আগে লেবীয়রা মাবুদের সিন্দুকটি এবং সোনার জিনিস সুদ্ধ বাক্সটা নামিয়ে সেই বড় পাথরটার উপর রেখেছিল। সেই দিন বৈৎ-শেমশের লোকেরা মাবুদের উদ্দেশে পোড়ানো এবং অন্যান্য কোরবানী দিল। 16ফিলিস্তিনীদের সেই পাঁচজন শাসনকর্তা সব কিছু দেখে সেই দিনই আবার ইক্রোণে ফিরে গেলেন।
17মাবুদের উদ্দেশে দোষের কোরবানী হিসাবে ফিলিস্তিনীরা যে সব শহরগুলোর পক্ষ থেকে একটা করে সোনার টিউমার পাঠিয়েছিল সেগুলো হল অস্দোদ, গাজা, অস্কিলোন, গাৎ ও ইক্রোণ। 18সেই পাঁচজন শাসনকর্তার অধীনে ফিলিস্তিনীদের পাঁচটা দেয়াল-ঘেরা শহর ও সেগুলোর সংগেকার দেয়াল-ছাড়া গ্রামগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনীরা সোনার ইঁদুর পাঠিয়েছিল। ফিলিস্তিনীদের এলাকা ছিল বৈৎ-শেমশে ইউসার ক্ষেতের মধ্যেকার বড় পাথরটা পর্যন্ত, যার উপর তারা মাবুদের সিন্দুকটি নামিয়ে রেখেছিল। সেটা আজও সেখানে রয়েছে।
19বৈৎ-শেমশের কিছু লোক মাবুদের সিন্দুকের ভিতরে চেয়ে দেখেছিল বলে মাবুদ তাদের মেরে ফেললেন। তিনি তখন সেখানকার পঞ্চাশ হাজার সত্তর জনকে মেরে ফেলেছিলেন। তিনি এই ভীষণ আঘাত করেছিলেন বলে লোকেরা বিলাপ করতে লাগল। 20তারা বলল, “এই পবিত্র মাবুদ আল্লাহ্র সামনে কে টিকে থাকতে পারবে? এখান থেকে এখন তাঁকে কার কাছে পাঠানো যায়?”
21তারপর তারা কয়েকজন লোককে দিয়ে কিরিয়ৎ-যিয়ারীমের লোকদের কাছে বলে পাঠাল, “ফিলিস্তিনীরা মাবুদের সিন্দুক ফিরিয়ে দিয়েছে। তোমরা নেমে এসে সিন্দুকটি তোমাদের কাছে নিয়ে যাও।”
Currently Selected:
১ শামুয়েল 6: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006