প্রকাশিত কালাম 6:10-11
প্রকাশিত কালাম 6:10-11 BACIB
তাঁরা জোরে চিৎকার করে ডেকে বললেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করতে এবং দুনিয়া-নিবাসীদেরকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করবে? তখন তাঁদের প্রত্যেককে সাদা কাপড় দেওয়া হল এবং তাঁদেরকে বলা হল যে, তাঁদের যে সহ-গোলাম ও ভাইদেরকে তাঁদের মত নিহত হতে হবে, যে পর্যন্ত তাঁদের সংখ্যা পূর্ণ না হয় সেই পর্যন্ত তাদের কিছুকাল অপেক্ষা করতে হবে।





