YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 95

95
জবুর
1এসো, আমরা মাবুদের উদ্দেশে আনন্দগান করি,
আমাদের উদ্ধারের শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।
2আমরা প্রশংসা-গজল সহ তাঁর সম্মুখে গমন করি,
কাওয়ালী দ্বারা তাঁর উদ্দেশে জয়ধ্বনি করি।
3কেননা মাবুদ মহান আল্লাহ্‌,
তিনি সমুদয় দেবতার উপরে মহান বাদশাহ্‌।
4দুনিয়ার গভীর স্থানগুলো তাঁর হস্তগত,
পর্বতমালার চূড়াগুলোও তাঁরই।
5সমুদ্র তাঁর, তিনিই তা নির্মাণ করেছেন,
তাঁরই হাত শুকনো ভূমি গঠন করেছে।
6এসো, আমরা সেজ্‌দা করি, প্রণত হই,
আমাদের নির্মাতা মাবুদের সাক্ষাতে জানু পাতি।
7কেননা তিনিই আমাদের আল্লাহ্‌,
আমরা তাঁর চরাণির লোক ও তাঁর হস্তের মেষ।
আহা! আজই তোমরা তাঁর কণ্ঠস্বর শোন!
8নিজ নিজ অন্তর কঠিন করো না, যেমন মরীবায়,
যেমন মরুভূমির মধ্যে মঃসার দিনে করেছিলে।
9তখন তোমাদের পূর্বপুরুষেরা আমার পরীক্ষা করলো,
আমার বিচার করলো, আমার কর্মও দেখল।
10চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম,
আমি বলেছিলাম, এরা ভ্রান্ত অন্তরের লোক;
এরা আমার পথ জানল না।
11অতএব আমি আমার ক্রোধে শপথ করলাম,
এরা আমার বিশ্রামস্থানে প্রবেশ করবে না।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in