YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 67

67
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। কাওয়ালী। গজল।
1আল্লাহ্‌ আমাদেরকে কৃপা করুন ও দোয়া করুন,
আমাদের প্রতি তাঁর মুখ উজ্জ্বল করুন।
[সেলা।]
2এভাবে যেন দুনিয়ার সকলে তোমার পথ,
ও সমস্ত জাতির তোমার নাজাত জানতে পায়।
3হে আল্লাহ্‌, জাতিরা তোমার প্রশংসা করুক,
সমস্ত জাতি তোমার প্রশংসা করুক।
4লোকবৃন্দ আহ্লাদিত হয়ে আনন্দগান করুক;
যেহেতু তুমি ন্যায়ে জাতিদের বিচার করবে,
দুনিয়াতে মানব জাতিকে শাসন করবে।
[সেলা।]
5হে আল্লাহ্‌, জাতিরা তোমার প্রশংসা করুক,
সমস্ত জাতি তোমার প্রশংসা করুক।
6দুনিয়া নিজের ফল দিয়েছে;
আল্লাহ্‌, আমাদের আল্লাহ্‌, আমাদের দোয়া করবেন।
7আল্লাহ্‌ আমাদেরকে দোয়া করবেন,
আর দুনিয়ার সমস্ত প্রান্ত তাঁকে ভয় করবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 67