YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 58

58
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করো না। হযরত দাউদের। মিক্‌তাম।
1বীরগণ! তোমরা কি সঠিক রায় উচ্চারণ কর?
তোমরা কি লোকদের জন্য ন্যায়বিচার করছো?
2তোমরা অন্তরে নাফরমানী সাধন করছো।
দুনিয়াতে নিজের হাতে জুলুম ঘটাচ্ছ।
3দুষ্টরা গর্ভ হতেই বিপথগামী,
তারা জন্ম হতেই মিথ্যা বলতে বলতে ভুল পথে যাতায়াত করে।
4তাদের বিষ সাপের বিষের মত;
তারা বধির কালসাপের মত, যে কান বন্ধ করে রাখে,
5যে সাপুড়েদের স্বর শোনে না,
নিপুণ মন্ত্রপাঠকের স্বর শোনে না।
6হে আল্লাহ্‌, তাদের মুখে দাঁত ভেঙ্গে দাও;
মাবুদ যুবসিংহদের বিষ দাঁত উৎপাটন কর।
7তারা প্রবাহমান পানির মত বিলীন হয়ে যাক,
ছিন্নমূল ঘাসের মতই তারা শুকিয়ে যাক।
8দ্রবীভূত শামুকের মত তারা গলে যাক,
তারা গর্ভস্থ মৃত ভ্রূণের মত হোক, যা সূর্যের মুখ দেখে নি,
9তোমাদের পাত্র কাঁটার উত্তাপ টের না পেতে,
তিনি কাঁচা ও জ্বলন্ত সকলই ঝড়ে উড়িয়ে দেবেন।
10ধার্মিক লোক প্রতিফল দেখে আনন্দিত হবে,
সে দুর্জনের রক্ত দিয়ে তার পা ধোবে;
11তাতে মানুষেরা বলবে, ধার্মিক সত্যিই ফল পায়,
সত্যিই দুনিয়াতে বিচারসাধক আল্লাহ্‌ আছেন।
 

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 58