YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 57

57
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, নাশ করো না। হযরত দাউদের। মিক্‌তাম। যখন তিনি তালুতের সম্মুখ থেকে গুহায় পালিয়ে যান, সেই সময়কার।
1আমার প্রতি কৃপা কর,
হে আল্লাহ্‌, আমার প্রতি কৃপা কর,
কেননা আমার প্রাণ তোমাতে আশ্রয় গ্রহণ করে;
তোমার পাখার ছায়ায় আমি আশ্রয় নেব,
যে পর্যন্ত এসব দুর্দশা অতীত না হয়।
2আমি সর্বশক্তিমানকে ডাকব,
আমার জন্য কার্যসাধক আল্লাহ্‌কেই ডাকব।
3তিনি বেহেশত থেকে ফেরেশতা প্রেরণ করে আমাকে নিস্তার করবেন,
আমার গ্রাসকারীদের তিনি তিরস্কার করবেন; [সেলা।]
আল্লাহ্‌ তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা প্রেরণ করবেন।
4আমার প্রাণ সিংহদের মধ্যবর্তী;
আগুনের শিখার মত লোকদের মধ্যে আমি শয়ন করি,
সেই মানুষগুলোর দাঁতগুলো যেন বর্শা ও তীর,
তাদের জিহ্বা ধারালো তলোয়ার।
5হে আল্লাহ্‌, বেহেশতের উপরে উন্নত হও,
সমস্ত ভূমণ্ডলে তোমার গৌরব হোক।
6তারা আমার চরণের জন্য জাল পেতেছে,
আমার প্রাণ অবনত হয়েছে;
তারা আমার সম্মুখে খাত খনন করেছে,
তার মধ্যেই তারা পতিত হল। [সেলা।]
7আমার অন্তর সুস্থির, হে আল্লাহ্‌, আমার অন্তর সুস্থির;
আমি কাওয়ালী গাইব, আমি প্রশংসা-গজল করবো।
8হে আমার গৌরব, জাগ্রত হও;
নেবল ও বীণে, জাগ্রত হও;
আমি ঊষাকে জাগাব।
9হে মালিক, আমি জাতিদের মধ্যে তোমার প্রশংসা করবো,
আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা-গান গাইব।
10কেননা তোমার অটল মহব্বত আকাশমণ্ডল পর্যন্ত মহৎ,
তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
11হে আল্লাহ্‌, বেহেশতের উপরে উন্নত হও,
সারা দুনিয়াতে তোমার গৌরব হোক।
 

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in