YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 56

56
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, যোনৎইলাম-রহোকীম। হযরত দাউদের। মিক্‌তাম। যখন ফিলিস্তিনীরা গাতে তাঁকে ধরলো, সেই সময়কার।
1হে আল্লাহ্‌, আমার প্রতি রহম কর,
কেননা মানুষ আমাকে গ্রাস করতে চায়;
সে সমস্ত দিন যুদ্ধ করে আমার প্রতি জুলুম করে।
2আমার গুপ্ত দুশমনেরা সমস্ত দিন আমাকে গ্রাস করতে চায়;
কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করছে।
3যখন আমি ভয় পাই,
তখন আমি তোমাতে নির্ভর করবো।
4আল্লাহ্‌তে, আমি তাঁর কালামের প্রশংসা করবো;
আমি আল্লাহ্‌তে নির্ভর করেছি, ভয় করবো না;
মানুষ আমার কি করতে পারে?
5তারা সমস্ত দিন আমার কথার ভিন্ন অর্থ করে;
তাদের সমস্ত সঙ্কল্প অনিষ্টের জন্য আমার বিরুদ্ধ।
6তারা একত্র হয়, ঘাঁটি বসায়, আমার পদচিহ্ন লক্ষ্য করে,
এভাবে তারা আমার প্রাণ নিপাতের অপেক্ষা করছে।
7অধর্মের দ্বারা তারা কি বাঁচবে?
হে আল্লাহ্‌, ক্রোধে জাতিদেরকে নিপাত কর।
8তুমি আমার অস্থিরতা গণনা করছো;
আমার নেত্রজল তোমার বোতলে রাখ;
তা কি তোমার কিতাবে লেখা নেই?
9সেদিন আমার দুশমনেরা ফিরে যাবে,
যেদিন আমি তোমাকে ডাকি,
আমি এটা জানি যে, আল্লাহ্‌ আমার সপক্ষ।
10আল্লাহ্‌তে আমি [তাঁর] কালামের প্রশংসা করবো;
মাবুদে [তাঁর] কালামের স্তুতি করবো।
11আমি আল্লাহ্‌র উপরে নির্ভর করেছি, ভয় করবো না;
মানুষ আমার কি করতে পারে?
12হে আল্লাহ্‌, আমি তোমার কাছে মানতে আবদ্ধ;
আমি তোমাকে শুকরিয়ার উপহার দেব।
13তুমি তো মৃত্যু থেকে আমার প্রাণ উদ্ধার করেছ,
তুমি কি পতন থেকে আমার চরণ উদ্ধার কর নি,
যেন আমি জীবনের আলোতে আল্লাহ্‌র সাক্ষাতে গমনাগমন করি?

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in