জবুর শরীফ 52
52
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। দাউদের মস্কীল। যখন ইদোমীয় দোয়েগ এসে তালুতকে এই সংবাদ দিল যে, “দাউদ অহীমেলকের বাড়িতে এসেছে,” সেই সময়কার।
1হে শক্তিশালী লোক, তুমি কেন অনিষ্ট কাজের গর্ব করছো?
আল্লাহ্র রহম নিত্যস্থায়ী।
2তোমার জিহ্বা ধ্বংসের কল্পনা করছে;
হে ছলসাধক, তা শাণিত ক্ষুরের মত।
3তুমি সৎকর্মের চেয়ে দুষ্কর্ম,
এবং ধর্মের কথার চেয়ে মিথ্যা বেশি কথা ভালবাস। [সেলা।]
4হে ছলনার জিহ্বা, তুমি সমস্ত বিনাশক কথা ভালবাস।
5আল্লাহ্ও তোমাকে চিরতরে বিনষ্ট করবেন,
তোমাকে ধরে তাঁবু থেকে টেনে বের করবেন,
জীবিতদের দেশ থেকে তোমাকে উৎপাটন করবেন। [সেলা।]
6ধার্মিকেরা তা দেখে ভয় পাবে,
আর তার বিষয়ে উপহাস করে বলবে,
7‘দেখ, ঐ ব্যক্তি আল্লাহ্কে তার আশ্রয়স্থল জ্ঞান করতো না,
সে নিজের প্রচুর ধনের উপর নির্ভর করতো;
সে দুষ্টতায় নিজেকে বলবান করতো।’
8কিন্তু আমি আল্লাহ্র গৃহে সবুজ জলপাই গাছের মত;
আমি অনন্তকালের তরে আল্লাহ্র অটল মহব্বতে বিশ্বাস করি।
9চিরকাল আমি তোমার প্রশংসা করবো, কেননা তুমি কাজ সাধন করেছ;
আমি তোমার বিশ্বস্ত লোকের সম্মুখে তোমার নাম তবলিগ করবো,
কেননা তা উত্তম।
Currently Selected:
জবুর শরীফ 52: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013