জবুর শরীফ 51
51
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী। বৎশেবার কাছে তাঁর গমনের পর যখন নবী নাথন তাঁর কাছ আসলেন, সেই সময়কার।
1হে আল্লাহ্, তোমার অটল মহব্বত অনুসারে আমার প্রতি করুণা কর;
তোমার প্রচুর করুণা অনুসারে আমার সমস্ত অধর্ম মার্জনা কর।
2আমার অপরাধ থেকে আমাকে নিঃশেষে ধুয়ে ফেল,
আমার গুনাহ্ থেকে আমাকে পাক-পবিত্র কর।
3কেননা আমি নিজে আমার সমস্ত অধর্ম জানি;
আমার গুনাহ্ সতত আমার সম্মুখে আছে।
4তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি গুনাহ্ করেছি,
তোমার দৃষ্টিতে যা কুৎসিত, তা-ই করেছি;
অতএব তুমি তোমার কালামে ধর্মময়,
আপনার বিচারে নির্দোষ রয়েছ।
5দেখ, জন্মাবধি আমি অপরাধী,
মাতার গর্ভে জাত হবার কাল হতেই আমি গুনাহ্গার।
6দেখ, তুমি আন্তরিক সত্যে প্রীত,
তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দেবে।
7এসব দ্বারা আমাকে গুনাহ্ মুক্ত কর, তাতে আমি পবিত্র হব;
আমাকে ধুয়ে ফেল, তাতে আমি হিমের চেয়ে সাদা হব।
8আমাকে আমোদ ও আনন্দের কালাম শোনাও;
তোমা দ্বারা চূর্ণিত সমস্ত অস্থি প্রফুল্ল হোক।
9আমার গুনাহ্গুলোর প্রতি মুখ আচ্ছাদন কর,
আমার সকল অপরাধ মার্জনা কর।
10হে আল্লাহ্, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃৃষ্টি কর,
আমার অন্তরে সুস্থির রূহ্কে নতুন করে দাও।
11তোমার সম্মুখ থেকে আমাকে দূর করো না,
তোমার পাক-রূহ্কে আমা থেকে হরণ করো না।
12তোমার উদ্ধারের আনন্দ আমাকে পুনরায় দাও,
ইচ্ছুক রূহ্ দ্বারা আমাকে ধরে রাখ।
13আমি অধর্মাচারীদেরকে তোমার পথ শিক্ষা দেব,
গুনাহ্গারেরা তোমার দিকে ফিরে আসবে।
14হে আল্লাহ্, হে আমার উদ্ধারের আল্লাহ্,
রক্তপাতের দোষ থেকে আমাকে উদ্ধার কর,
আমার জিহ্বা তোমার ধর্মশীলতার বিষয় গান করবে।
15হে মালিক, আমার ওষ্ঠাধর খুলে দাও,
আমার মুখ তোমার প্রশংসা তবলিগ করবে।
16কেননা তুমি কোরবানীতে প্রীত নহ, হলে তা দিতাম,
পোড়ানো-কোরবানীতে তোমার সন্তোষ নেই।
17আল্লাহ্র কোরবানী হল ভগ্ন রূহ্;
হে আল্লাহ্, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করবে না।
18তুমি তোমার অনুগ্রহে সিয়োনের মঙ্গল কর,
তুমি জেরুশালেমের প্রাচীর নির্মাণ কর।
19তখন তুমি ধার্মিকতার কোরবানী,
পোড়ানো-কোরবানী ও সমপূর্ণ পোড়ানো-কোরবানীতে প্রীত হবে;
তখন লোকে তোমার কোরবানগাহ্র উপরে ষাঁড়গুলোর কোরবানী করবে।
Currently Selected:
জবুর শরীফ 51: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013