YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 50

50
জবুর
আসফের কাওয়ালী।
1আল্লাহ্‌, মাবুদ আল্লাহ্‌ কথা বলেছেন,
সূর্যের উদয়স্থান থেকে অস্তস্থান পর্যন্ত
তিনি দুনিয়াকে আহ্বান করেছেন।
2সিয়োন থেকে, পরম সৌন্দর্যের স্থান থেকে,
আল্লাহ্‌ দেদীপ্যমান হয়েছেন।
3আমাদের আল্লাহ্‌ আসবেন, নীরব থাকবেন না;
তাঁর আগে আগুন গ্রাস করবে, তাঁর চারদিকে প্রবল ঝড় বইবে।
4তিনি ঊর্ধ্বস্থিত বেহশতকে আহ্বান করবেন,
দুনিয়াকেও ডাকবেন, স্বীয় লোকদের বিচারের জন্য।
5আমার বিশ্বস্তদেরকে আমার কাছে একত্র কর,
যারা কোরবানী নিয়ে আমার সঙ্গে নিয়ম করেছে।
6আর বেহেশত তাঁর ধর্মশীলতা ঘোষণা করবে,
কেননা আল্লাহ্‌ স্বয়ং বিচারকর্তা।
[সেলা।]
7হে আমার লোকেরা, শোন, আমি বলি;
হে ইসরাইল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই।
আমিই আল্লাহ্‌, তোমার আল্লাহ্‌।
8আমি তোমার কোরবানী বিষয়ে তোমাকে ভর্ৎসনা করবো না,
তোমার সমস্ত পোড়ানো-কোরবানী সতত আমার সম্মুখে।
9আমি তোমার বাড়ি থেকে ষাঁড়,
তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না।
10কেননা বনের সমস্ত জন্তু আমার,
হাজার হাজার পাহাড়ী পশু আমার।
11আমি পর্বতমালার সমস্ত পাখিকে জানি,
মাঠের সমস্ত প্রাণী আমার সম্মুখবর্তী।
12আমি ক্ষুধিত হলে তোমাকে বলবো না;
কেননা দুনিয়া ও তার সমস্তই আমার।
13আমি কি ষাঁড়ের মাংস ভোজন করবো?
আমি কি ছাগলের রক্ত পান করবো?
14তুমি আল্লাহ্‌র উদ্দেশে শুকরিয়া উৎসর্গ কর,
সর্বশক্তিমানের কাছে তোমার নিজের মানত পূর্ণ কর;
15আর সঙ্কটের দিনে আমাকে ডেকো;
আমি তোমাকে উদ্ধার করবো ও তুমি আমার গৌরব করবে।
16কিন্তু দুষ্টকে আল্লাহ্‌ বলেন,
আমার বিধি তবলিগ করতে তোমার কি অধিকার?
তুমি আমার নিয়ম কেন মুখে এনেছ?
17তুমি তো শাসন ঘৃণা করে থাক,
আমার কালাম তোমার পিছনেই রেখে থাক।
18চোরকে দেখলে তুমি তার সঙ্গে বন্ধুত্ব করতে,
তুমি ব্যভিচারীদের সহভাগী হতে।
19তুমি মন্দ বিষয়ে মুখ বাড়িয়ে থাক,
তোমার জিহ্বা ছল রচনা করে।
20তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বল,
তুমি তোমার সহোদরের নিন্দা করে থাক।
21তুমি এসব করেছ, আমি নীরব হয়ে রয়েছি;
তুমি মনে করেছ, আমি তোমারই মত এক জন;
আমি তোমাকে ভর্ৎসনা করবো,
ও তোমার সাক্ষাতে সমস্ত কিছু বিন্যাস করবো।
22তোমরা যারা আল্লাহ্‌কে ভুলে যাচ্ছ, এই বিবেচনা কর,
পাছে আমি তোমাদের বিদীর্ণ করি,
আর উদ্ধার করার কেউ না থাকে।
23যে ব্যক্তি উৎসর্গ হিসেবে আমার কাছে শুকরিয়া নিয়ে আসে,
সেই আমার গৌরব করে;
যে ব্যক্তি নিজের পথ সরল করে, তাকে আমি আল্লাহ্‌র উদ্ধার দেখাব।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in