YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 48

48
জবুর
গজল। কারুন-সন্তানদের কাওয়ালী।
1মাবুদ মহান ও অতীব প্রশংসনীয়,
আমাদের আল্লাহ্‌র নগরে, তাঁর পবিত্র পর্বতে।
2রমণীয় উচ্চভূমি, সমস্ত দুনিয়ার আনন্দস্থল,
উত্তর প্রান্তস্থিত সিয়োন পর্বত, মহান বাদশাহ্‌র পুরী।
3আল্লাহ্‌, তার অট্টালিকাগুলোর মধ্যে,
উচ্চদুর্গ বলে নিজের পরিচয় দিয়েছেন।
4কেননা দেখ, বাদশাহ্‌রা সভাস্থ হয়েছিলেন;
তাঁরা একসঙ্গে চলে গেলেন;
5তাঁরা দেখলেন, অমনি স্তম্ভিত হলেন,
ভীষণ ভয় পেলেন, শীঘ্র পালিয়ে গেলেন।
6ঐ স্থানে তাঁরা ভয়ে কেঁপে উঠলেন,
প্রসবকারিণীর মত মহাযন্ত্রণায় কাতর হলেন।
7তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শীশের জাহাজগুলো ভগ্ন করে থাক।
8আমরা যা শুনেছিলাম, তা দেখেছি বাহিনীগণের মাবুদের নগরে,
আমাদের আল্লাহ্‌র নগরে;
আল্লাহ্‌ তা চিরকালের জন্য সুস্থির করবেন। [সেলা।]
9আমরা তোমার অটল মহব্বত ধ্যান করেছি,
হে আল্লাহ্‌, তোমার বায়তুল মোকাদ্দসের অভ্যন্তরে।
10যেমন তোমার নাম, হে আল্লাহ্‌,
তেমনি তোমার প্রশংসা দুনিয়ার প্রান্ত পর্যন্ত উচ্চারিত হয়;
তোমার ডান হাত ধর্মশীলতায় পরিপূর্ণ।
11সিয়োন পর্বত আনন্দ করুক,
এহুদার কন্যারা উল্লসিত হোক,
তোমার ন্যায়বিচারের জন্য।
12তোমরা সিয়োনকে প্রদক্ষিণ কর, তার চারদিকে ভ্রমণ কর,
তার সমস্ত উচ্চগৃহ গণনা কর,
13তার দৃঢ় প্রাচীরে মনোযোগ দাও,
তার অট্টালিকাগুলোর মধ্যে দৃষ্টিপাত কর,
যেন ভাবী বংশের কাছে তার বর্ণনা করতে পার।
14কেননা এই আল্লাহ্‌ অনন্তকালের জন্য আমাদের আল্লাহ্‌;
তিনি চিরকাল আমাদের পথ প্রদর্শক হবেন।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in