জবুর শরীফ 41
41
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1সুখী সেই জন, যে দীনহীনের প্রতি চিন্তাশীল;
বিপদের দিনে মাবুদ তাকে নিস্তার করবেন।
2মাবুদ তাকে রক্ষা করবেন, জীবিত রাখবেন,
দেশে তাকে সুখী বলে ডাকা হবে;
তুমি দুশমনদের ইচ্ছার হাতে তাকে তুলে দেবে না।
3অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে থাকলে মাবুদ তাকে ধরে রাখবেন;
তার অসুস্থতার সময়ে তুমি তার সমস্ত বিছানা পরিবর্তন করেছ।
4আমি বললাম, হে মাবুদ, আমাকে রহম কর, আমার প্রাণ সুস্থ কর,
কেননা আমি তোমার বিরুদ্ধাচরণ করে গুনাহ্ করেছি।
5আমার দুশমনেরা আমার বিরুদ্ধে হিংসার কথা বলে,
‘সে কখন মরবে? কখন তার নাম মুছে যাবে?’
6আর যদি কেউ আমাকে দেখতে আসে, তবে সে মিথ্যা কথা বলে;
তার হৃদয় তার জন্য অধর্ম সঞ্চয় করে, সে বাইরে গিয়ে তা বলে বেড়ায়।
7আমার বিদ্বেষীরা সকলে একত্র হয়ে আমার বিরুদ্ধে কানাকানি করে;
তারা আমার বিপক্ষে অনিষ্ট কল্পনা করে।
8তারা চিন্তা করে যে, কোন প্রকার মারাত্মক বিষয় আমাতে লেগেছে,
আমি পড়ে আছি, আর উঠতে পারব না।’
9আমার যে বন্ধু আমার বিশ্বাসের পাত্র ছিল, সে আমার রুটি খেত,
সে আমার বিরুদ্ধে পাদমূল উঠিয়েছে।
10হে মাবুদ, তুমি আমার প্রতি রহম কর,
আমাকে উঠাও, যেন আমি ওদের প্রতিফল দিই।
11আমি এতেই জানি যে তুমি আমাতে প্রীত,
কেননা আমার দুশমন আমার জন্য আর জয়ধ্বনি করে না,
12তুমি আমার সিদ্ধতায় আমাকে ধরে রেখেছ,
এবং চিরতরে তোমার সাক্ষাতে স্থাপন করেছ।
13মাবুদ, ইসরাইলের আল্লাহ্, ধন্য হোন,
অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত। আমিন ও আমিন।
Currently Selected:
জবুর শরীফ 41: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013