YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 30

30
জবুর
কাওয়ালী। গৃহ প্রতিষ্ঠার গজল। হযরত দাউদের।
1হে মাবুদ, আমি তোমার প্রশংসা করবো,
কেননা তুমি আমাকে উঠিয়েছ,
আমার দুশমনদেরকে আমার বিষয়ে আনন্দ করতে দাও নি।
2হে মাবুদ, আমার আল্লাহ্‌,
আমি তোমার কাছে আর্তনাদ করলাম,
আর তুমি আমাকে সুস্থ করলে।
3হে মাবুদ, তুমি পাতাল থেকে আমার প্রাণ উত্তোলন করেছ,
তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ, যেন গর্তে নেমে না যাই।
4হে মাবুদের ভক্ত সেবাকারীরা,
তাঁর উদ্দেশে কাওয়ালী কর,
তাঁর পবিত্র নামের শুকরিয়া কর।
5কেননা তঁাঁর ক্রোধ নিমেষমাত্র থাকে,
তাঁর অনুগ্রহেতেই জীবন;
সন্ধ্যাবেলা কান্নাকাটি মেহমানরূপে আসে,
কিন্তু খুব ভোরে আনন্দ উপস্থিত হয়।
6আমার সুখাবস্থায় আমি বলেছিলাম,
আমি কখনও বিচলিত হব না।
7হে মাবুদ, তুমি তোমার অনুগ্রহেই আমার পর্বত দৃঢ়ভাবে স্থাপন করেছিলে;
যখন তুমি মুখ লুকালে, আমি ভীষণ ভয় পেলাম।
8হে মাবুদ, আমি তোমাকেই ডাকলাম,
মাবুদেরই কাছে ফরিয়াদ করলাম।
9কূপে নামলে আমার লাভ কি যদি তার মধ্যে আমার মৃত্যু থাকে?
ধূলি কি তোমার প্রশংসা করবে?
তোমার বিশ্বস্ততা কি তবলিগ করবে?
10শোন, হে মাবুদ, আমাকে রহম কর;
মাবুদ আমার সহায় হও।
11তুমি আমার মাতম নৃত্যে পরিণত করেছ;
তুমি আমার শোকের চট খুলে আমাকে আনন্দের পোশাক পরিয়েছ,
12যেন আমি তোমার প্রশংসা গান করি, নীরব না থাকি।
হে মাবুদ, আমার আল্লাহ্‌,
আমি চিরকাল তোমার প্রশংসা করবো।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in