YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 29

29
জবুর
হযরত দাউদের কাওয়ালী।
1হে বেহেশতী সত্তাগুলো, মাবুদের গৌরব ঘোষণা কর;
মাবুদের গৌরব ও পরাক্রমের ঘোষণা কর।
2মাবুদের উদ্দেশে তাঁর নামের গৌরব ঘোষণা কর;
পবিত্র শোভায় মাবুদের কাছে সেজ্‌দা কর।
3পানির উপরে মাবুদের কণ্ঠস্বর;
গৌরবান্বিত আল্লাহ্‌ বজ্রনাদ করছেন,
মাবুদ বিপুল জলরাশির উপরে বিদ্যমান।
4মাবুদের কণ্ঠস্বর শক্তিবিশিষ্ট;
মাবুদের কণ্ঠস্বর মহিমান্বিত।
5মাবুদের কণ্ঠস্বর এরস গাছ ভেঙ্গে ফেলছে;
মাবুদই লেবাননের এরস গাছ খণ্ড-বিখণ্ড করছেন।
6তিনি গরুর বাছুরের মত তাদেরকে নাচাচ্ছেন,
লেবানন ও শিবিয়োনকে বন্য ষাঁড়ের বাচ্চার মত নাচাচ্ছেন।
7মাবুদের কণ্ঠস্বরে আসমানে বিদ্যুতের ঝলকানী সৃষ্টি হয়।
8মাবুদের কণ্ঠস্বর মরুভূমিকে কম্পমান করছে;
মাবুদ কাদেশের মরুভূমিকে কম্পমান করছেন।
9মাবুদের কণ্ঠস্বর হরিণীদেরকে প্রসব করাচ্ছে,
বনরাজিকে পত্রহীন করাচ্ছে;
আর তাঁর বায়তুল মোকাদ্দসে সবাই বলছে,
“আল্লাহ্‌র গৌরব।”
10মহাবন্যার উপরে মাবুদই বাদশাহ্‌;
মাবুদ চিরকালের তরে বাদশাহ্‌র সিংহাসনে বসেছেন।
11মাবুদ নিজের লোকদের বল দেবেন;
মাবুদ তাঁর লোকদের শান্তি দিয়ে দোয়া করবেন।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in