জবুর শরীফ 28
28
জবুর
হযরত দাউদের।
1হে মাবুদ, আমি তোমাকে ডাকছি;
আমার শৈল, আমার প্রতি বধির হয়ো না;
পাছে, যদি তুমি আমার প্রতি নীরব হও,
আর আমি বিপথগামীদের মত হয়ে পড়ি।
2যখন আমি তোমার কাছে আর্তনাদ করি,
যখন তোমার মহা-পবিত্র স্থানের দিকে দু’হাত উত্তোলন করি,
তখন তুমি আমার ফরিয়াদ শুনো।
3দুর্জনদের ও অধর্মচারীদের সঙ্গে আমাকে টেনে নিও না;
তারা নিজ নিজ প্রতিবেশীদের সঙ্গে শান্তির কথা বলে,
কিন্তু তাদের অন্তঃকরণে হিংসাভাব আছে।
4তাদের কাজ ও আচরণের নাফরমানী অনুসারে তাদেরকে ফল দাও;
তাদের হাতের কাজ অনুসারে ফল তাদেরকে দাও;
তাদের অপকার তাদেরই প্রতি বর্তাও।
5কেননা তারা মাবুদের কাজ ও তাঁর হাতের কাজ বিবেচনা করে না;
তিনি তাঁদেরকে ভেঙ্গে ফেলবেন, গেঁথে তুলবেন না।
6মাবুদ ধন্য হোন,
কেননা তিনি আমার ফরিয়াদ শুনেছেন।
7মাবুদ আমার বল ও আমার ঢাল;
আমার অন্তঃকরণ তাঁর উপরে নির্ভর করেছে,
তাই আমি সাহায্য পেয়েছি;
এজন্য আমার অন্তঃকরণ উল্লসিত হয়েছে,
আমি নিজের গজল দ্বারা তাঁর প্রশংসা করবো।
8মাবুদ তাঁর লোকদের বল;
তিনিই তাঁর অভিষিক্ত ব্যক্তির রক্ষাকারী দুর্গ।
9তোমার লোকদেরকে নাজাত কর,
নিজের অধিকারকে দোয়া কর;
তাদেরকে পালন কর, চিরকাল বহন কর।
Currently Selected:
জবুর শরীফ 28: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013