YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 143

143
জবুর
দাউদের কাওয়ালী।
1হে মাবুদ, আমার মুনাজাত শোন;
আমার বিনতিতে কান দাও;
তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দাও।
2তোমার গোলামকে বিচারে এনো না,
তোমার সাক্ষাতে তো কোন প্রাণী ধার্মিক নয়।
3দুশমন আমার প্রাণকে তাড়না করেছে;
সে আমার জীবন ভূমিতে ফেলে চূর্ণ করেছে;
সে আমাকে অন্ধকারে বাস করিয়েছে,
বহুদিন আগের মৃতদের মত করেছে।
4এতে আমার রূহ্‌ হৃদয়ে অবসন্ন হয়েছে,
আমার ভিতরে আমার অন্তর অসার হয়েছে।
5আমি পূর্বকালের সমস্ত দিন স্মরণ করছি,
তোমার সমস্ত কাজ ধ্যান করছি,
তোমার হাতের কাজ আলোচনা করছি।
6আমি তোমার উদ্দেশে অঞ্জলি প্রসারণ করছি,
শুকনো ভূমির মত আমার প্রাণ তোমার আকাঙ্খী। [সেলা।]
7আমাকে শীঘ্র উত্তর দাও,
হে মাবুদ, আমার উৎসাহ শেষ হয়েছে;
আমার কাছ থেকে তোমার মুখ লুকিয়ে থাকা রেখো না,
পাছে যারা গর্তে নেমে যাচ্ছে আমরা তাদের মত হয়ে পড়ি।
8প্রাতে আমাকে তোমার অটল মহব্বতের কালাম শোনাও,
কেননা তোমাতে আমি নির্ভর করছি;
আমার গন্তব্য পথ আমাকে জানাও,
কেননা আমি তোমার দিকে নিজের প্রাণ উত্তোলন করি।
9হে মাবুদ, আমার দুশমনদের থেকে আমাকে নিস্তার কর;
আমি তোমারই কাছে লুকিয়েছি।
10তোমার ইচ্ছা পালন করতে আমাকে শিক্ষা দাও;
কেননা তুমিই আমার আল্লাহ্‌;
তোমার রূহ্‌ মঙ্গলময়, আমাকে সরল ভূমি দিয়ে চালাও।
11হে মাবুদ, তোমার নামের অনুরোধে আমাকে সঞ্জীবিত কর;
তোমার ধর্মশীলতায় সঙ্কট থেকে আমার প্রাণ উদ্ধার কর।
12আর তোমার অটল মহব্বতে আমার দুশমনদেরকে উচ্ছেদ কর,
আমার প্রাণের সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট কর,
কেননা আমি তোমার গোলাম।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in