জবুর শরীফ 142
142
জবুর
দাউদের মস্কীল, গুহার মধ্যে তাঁর অবস্থিতিকালীন; একটি মুনাজাত।
1আমি চিৎকার করে মাবুদের কাছে কান্নাকাটি করি,
আমি চিৎকার করে মাবুদের কাছে ফরিয়াদ করি।
2আমি তাঁর কাছে আমার দুঃখের কথা ভেঙ্গে বলি,
তাঁকে আমার সঙ্কটের কথা জানাই।
3আমার রূহ্ যখন আমার মধ্যে অবসন্ন হয়েছিল,
তখন তুমিই আমার পথ জানতে;
আমার চলার পথে শত্রুরা গোপনে আমার জন্য ফাঁদ পেতেছে।
4আমার দক্ষিণে নিরীক্ষণ করে দেখ,
আমাকে চেনে এমন কেউই নেই,
আমার আশ্রয় বিনষ্ট হল;
কেউই আমার প্রাণের যত্ন নেয় না।
5আমি তোমার কাছে কাঁদলাম, হে মাবুদ,
আমি বললাম, তুমিই আমার আশ্রয়,
তুমি জীবিতদের দেশে আমার অধিকার।
6আমার কাতরোক্তিতে মনযোগ দাও,
কেননা আমি অতিশয় ক্ষীণ হয়েছি;
আমার তাড়নাকারীদের থেকে আমাকে নিস্তার কর;
কেননা আমার চেয়ে তারা বলবান।
7কারাগার থেকে আমার প্রাণকে বের করে আন,
যেন আমি তোমার নামের শুকরিয়া করি;
ধার্মিকেরা আমার চারদিকে জমায়েত হবে,
কেননা তুমি আমার মঙ্গল করবে।
Currently Selected:
জবুর শরীফ 142: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

:
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013