জবুর শরীফ 103:3-5
জবুর শরীফ 103:3-5 BACIB
তিনি তোমার সমস্ত অধর্ম মাফ করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ থেকে তোমার জীবন মুক্ত করেন, অটল মহব্বত ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পাখির মত তোমার নতুন যৌবন হয়।





