ইয়ারমিয়া 31:33-34
ইয়ারমিয়া 31:33-34 BACIB
কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরাইল-কুলের সঙ্গে এই নিয়ম স্থির করবো, মাবুদ এই কথা বলেন, আমি তাদের অন্তরে আমার শরীয়ত দেব ও তাদের অন্তরে তা লিখব; এবং আমি তাদের আল্লাহ্ হব ও তারা আমার লোক হবে। আর, ‘তোমরা মাবুদকে জান,’ এই কথা বলে তারা প্রত্যেকে নিজ নিজ প্রতিবেশীকে ও আপন আপন ভাইকে আর শিক্ষা দেবে না; কারণ তারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জানবে, মাবুদ এই কথা বলেন; কেননা আমি তাদের অপরাধ মাফ করবো এবং তাদের গুনাহ্ আর স্মরণে আনবো না।


![[Truth & Love] in Word and Deed ইয়ারমিয়া 31:33-34 কিতাবুল মোকাদ্দস](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F39006%2F1440x810.jpg&w=3840&q=75)


