YouVersion Logo
Search Icon

ইয়ারমিয়া 24

24
ডুমুর ফলের দৃষ্টান্ত
1ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার যিহোয়াকীমের পুত্র এহুদার বাদশাহ্‌ যিকনিয়, এহুদার কর্মকর্তাদের, শিল্পকর ও কর্মকারদেরকে জেরুশালেম থেকে ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাবার পর মাবুদ আমাকে দর্শন দিলেন; আর দেখ, মাবুদের বায়তুল-মোকাদ্দসের সম্মুখে রয়েছে দুই ডালা ডুমুর ফল। 2তার মধ্যে একটি ডালায় প্রথমে পাকা ডুমুর ফলের মত অতি উত্তম ফল ছিল, আর একটি ডালায় অতি মন্দ ফল ছিল, এমন মন্দ যে খাওয়া যায় না। 3তখন মাবুদ আমাকে বললেন, ইয়ারমিয়া, তুমি কি দেখছ? আমি বললাম, ডুমুর ফল; উত্তম ফল অতি উত্তম এবং মন্দ ফল অতি মন্দ, এমন মন্দ যে খাওয়া যায় না।
4পরে মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল, 5ইসরাইলের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, আমি এহুদার যে বন্দীদের এই স্থান থেকে কল্‌দীয়দের দেশে পাঠিয়েছি, তাদের এই উত্তম ডুমুর ফলের মত করে মঙ্গলার্থে তাদের প্রতি দৃষ্টিপাত করবো। 6কারণ আমি মঙ্গলার্থে তাদের প্রতি দৃষ্টি রাখবো ও পুনর্বার তাদেরকে এই দেশে আনবো; তাদেরকে গাঁথব, উৎপাটন করবো না; রোপণ করবো, উন্মূলন করবো না। 7আর আমিই যে মাবুদ, তা জানবার মন তাদেরকে দেব; আর তারা আমার লোক হবে ও আমি তাদের আল্লাহ্‌ হব; কেননা তারা সর্বান্তঃকরণে আমার প্রতি ফিরে আসবে।
8আর যে মন্দ ফল, এমন মন্দ যে তা খাওয়া যায় না, তা যেমন, সত্যিই মাবুদ এই কথা বলেন, তেমনি আমি এহুদার বাদশাহ্‌ সিদিকিয়কে তার কর্মকর্তাদেরকে ও জেরুশালেমের অবশিষ্ট লোকদেরকে— যারা এই দেশে রয়েছে তাদের এবং যারা মিসর দেশে বাস করছে তাদেরকে— তুলে দেব; 9আমি অমঙ্গলার্থে তাদের দুনিয়ার সমস্ত রাজ্যে ভেসে বেড়াবার জন্য তুলে দেব; এবং যেসব স্থানে তাড়িয়ে দেব, সেসব স্থানে তাদেরকে উপহাস, প্রবাদ, বিদ্রূপ ও বদদোয়ার পাত্র করবো। 10আর আমি তাদের ও তাদের পূর্বপুরুষদের যে দেশ দিয়েছি, সেখান থেকে তারা যে পর্যন্ত নিঃশেষে উচ্ছিন্ন না হয়, সে পর্যন্ত তাদের মধ্যে তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারী প্রেরণ করবো।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ইয়ারমিয়া 24