YouVersion Logo
Search Icon

আমোজ 6

6
আরামে বাসকারীদের আনন্দ চূর্ণ হবে
1ধিক্‌ তাদেরকে যারা সিয়োনে নিশ্চিন্ত বাস করছে ও তাদেরকে যারা সামেরিয়া পর্বতে নির্ভয়ে বাস করছে, জাতিদের শ্রেষ্ঠাংশের মধ্যে যারা প্রসিদ্ধ, ইসরাইল-কুল যাদের শরণাগত। 2তোমরা কল্‌নীতে গিয়ে দেখ ও সেখান থেকে বড় হমাতে গমন কর, পরে ফিলিস্তিনীদের গাতে নেমে যাও; সেই সকল রাজ্য কি এই দুই রাজ্য থেকে উত্তম? কিংবা তাদের সীমা কি তোমাদের সীমা থেকে বড়? 3ওরা অমঙ্গলের দিনকে নিজেদের থেকে দূরে রাখছে ও দৌরাত্ম্যের আসন নিকটবর্তী করছে; 4তারা হাতির দাঁতের বিছানায় শয়ন করে, পালঙ্কের উপরে নিজ নিজ শরীর লম্বা করে এবং পালের মধ্য থেকে ভেড়ার বাচ্চাগুলোর, আস্তাবলের মধ্য থেকে বাছুরগুলোকে এনে ভোজন করে; 5তারা নেবল-যন্ত্রের বাদ্যে উচ্চস্বরে গান করে, দাউদের মত নিজেদের জন্য নানা বাদ্যযন্ত্রের উদ্ভাবন করে; 6তারা বড় বড় ভাণ্ডে আঙ্গুর-রস পান করে এবং উৎকৃষ্ট তেল শরীরে মাখে, কিন্তু তারা ইউসুফের দুর্দশায় দুঃখিত হয় না। 7এজন্য এখন তারা প্রথম নির্বাসিত লোকদের সঙ্গে নির্বাসিত হবে ও আরামে শয়নকারীদের আনন্দ-চিৎকার শেষ হবে।
8সার্বভৌম মাবুদ নিজের নামে কসম খেয়েছেন, এই কথা বাহিনীগণের আল্লাহ্‌ মাবুদ বলেন; আমি ইয়াকুবের অহংকার ঘৃণা করি ও তার অট্টালিকাগুলো দেখতে পারি না; এজন্য আমি নগর ও তার মধ্যকার সকলকে অন্যের হাতে তুলে দেব।
9একটি বাড়িতে দশ জন মানুষ অবশিষ্ট থাকলেও তারা মারা পড়বে। 10আর বাড়ি থেকে লাশগুলো বের করার জন্য কোন ব্যক্তির চাচা, এমন কি, শবদাহকারী, তাকে তোলার পর অন্তঃপুরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, এখনও কি তোমার কাছে আর কেউ আছে? সে বলবে, কেউ নেই। তখন সে বলবে, চুপ কর; মাবুদের নাম উচ্চারণ করার নয়। 11কারণ দেখ, মাবুদ হুকুম করেন আর বড় বাড়ি খণ্ড-বিখণ্ড ও ছোট বাড়ি ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে।
12শৈলে কি ঘোড়ারা দৌড়াবে, কিংবা কেউ বলদ নিয়ে হাল বইবে? তবে তোমরা কেন বিচারকে বিষবৃক্ষস্বরূপ ও ধার্মিকতার ফলকে তিক্ত বস্তুস্বরূপ করেছ? 13তোমরা অবস্তুতে আনন্দ করছো, বলছো, আমরা কি নিজেদের বলে শৃঙ্গ দু’টি লাভ করি নি? 14কারণ, হে ইসরাইল-কুল, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে একটি জাতি দাঁড় করাব, এই কথা বাহিনীগণের আল্লাহ্‌ মাবুদ বলেন; তারা হমাতের প্রবেশস্থান থেকে অরাবা সমভূমির স্রোতোমার্গ পর্যন্ত তোমাদের প্রতি জুলুম করবে।

Currently Selected:

আমোজ 6: BACIB

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in