২ শামুয়েল 9
9
মফীবোশতের প্রতি দাউদের রহম
1পরে দাউদ বললেন, আমি যোনাথনের জন্য যার প্রতি দয়া করতে পারি, এমন কেউ কি তালুতের কুলে অবশিষ্ট আছে? 2সীবঃ নামে তালুতের কুলের এক জন গোলাম ছিল, তাকে দাউদের কাছে ডাকা হলে বাদশাহ্ তাকে বললেন, তুমি কি সীবঃ? সে বললো, আপনার গোলাম সেই বটে। 3বাদশাহ্ বললেন, আমি যার প্রতি আল্লাহ্র দয়া দেখাতে পারি, তালুতের কুলে এমন কেউই কি অবশিষ্ট নেই? সীবঃ বাদশাহ্কে বললো, যোনাথনের এক জন পুত্র এখনও অবশিষ্ট আছেন, তিনি চরণে খঞ্জ। 4বাদশাহ্ বললেন, সে কোথায়? সীবঃ বাদশাহ্কে বললো, দেখুন, তিনি লো-দবারে অম্মীয়েলের পুত্র মাখীরের বাড়িতে আছেন। 5পরে বাদশাহ্ দাউদ লোদবারে লোক প্রেরণ করে অম্মীয়েলের পুত্র মাখীরের বাড়ি থেকে তাকে আনালেন। 6তখন তালুতের পৌত্র যোনাথনের পুত্র মফীবোশৎ দাউদের কাছে এসে ভূমিতে উবুড় হয়ে পড়ে সালাম করলেন। তখন দাউদ বললেন, মফীবোশৎ! জবাবে তিনি বললেন, দেখুন, এই আপনার গোলাম। 7দাউদ তাঁকে বললেন, ভয় করো না, আমি তোমার পিতা যোনাথনের জন্য অবশ্য তোমার প্রতি দয়া করবো, আমি তোমার পিতামহ তালুতের সমস্ত ভূমি তোমাকে ফিরিয়ে দেব, আর তুমি প্রতিদিন আমার খাবার টেবিলে ভোজন করবে। 8তাতে তিনি ভূমিতে উবুড় হয়ে বললেন, আপনার এই গোলাম কে যে, আপনি আমার মত মৃত কুকুরের প্রতি দৃষ্টি করছেন?
9পরে বাদশাহ্ তালুতের ভৃত্য সীবঃকে ডেকে এনে বললেন, আমি তোমার মালিকের পুত্রকে তালুত ও তাঁর সমস্ত কুলের সর্বস্ব দিলাম। 10আর তুমি, তোমার পুত্ররা ও গোলামেরা তাঁর জন্য ভূমি চাষ করবে এবং তোমার মালিকের পুত্রের খাদ্যের জন্য উৎপন্ন দ্রব্য এনে দেবে; কিন্তু তোমার মালিকের পুত্র মফীবোশৎ নিত্য আমার মেজে ভোজন করবেন। ঐ সীবের পনের জন পুত্র ও বিশ জন গোলাম ছিল। 11তখন সীবঃ বাদশাহ্কে বললো, আমার মালিক বাদশাহ্ তাঁর গোলামকে যে যে হুকুম করলেন, সেই অনুসারে আপনার এই গোলাম সমস্তই করবে। আর মফীবোশৎ রাজপুত্রদের একজনের মত বাদশাহ্র খাবার টেবিলে ভোজন করতে লাগলেন। 12মফীবোশতের মিকাহ্ নামে একটি পুত্র-সন্তান ছিল। আর সীবের বাড়িতে বাসকারী সমস্ত লোক মফীবোশতের গোলাম ছিল। 13মফীবোশৎ জেরুশালেমে বাস করলেন, কেননা তিনি প্রতিদিন বাদশাহ্র মেজে ভোজন করতেন। তিনি উভয় চরণে খঞ্জ ছিলেন।
Currently Selected:
২ শামুয়েল 9: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013