১ খান্দাননামা 3
3
বাদশাহ্ দাউদের সন্তানেরা
1দাউদের এসব পুত্র হেবরনে জন্মগ্রহণ করলো, জ্যেষ্ঠ পুত্র অম্নোন, সে যিষ্রিয়েলীয়া অহীনোয়মের গর্ভজাত; দ্বিতীয় দানিয়াল, সে কর্মিলীয়া অবীগলের গর্ভজাত; 2তৃতীয় অবশালোম, সে গশূরের ত্লময় বাদশাহ্র কন্যা মাখার গর্ভজাত; 3চতুর্থ আদোনিয়, সে গহীতের গর্ভজাত; পঞ্চম শফটিয়, সে অবীটলের গর্ভজাত; ষষ্ঠ যিত্রিয়ম, সে তার স্ত্রী ইগ্লার গর্ভজাত। 4হেবরনে তাঁর ছয় পুত্র জন্মে এবং দাউদ সেই স্থানে সাত বছর ছয় মাস রাজত্ব করেন, পরে জেরুশালেমে তেত্রিশ বছর রাজত্ব করেন। 5আর তাঁর এসব পুত্র জেরুশালেমে জন্মে; শিমিয়, শোবব, নাথন ও সোলায়মান, এই চার জন অম্মীয়েলের কন্যা বৎ-সূয়ার সন্তান। 6আর যিভর, ইলীশামা, ইলীফেলট, 7নোগহ, নেফগ, যাফিয়, 8ইলীশামা, ইলীয়াদাও ইলীফেলট, এই নয় জন। 9এরা সকলে দাউদের পুত্র, উপপত্নীদের সন্তানদের থেকে এরা ভিন্ন; আর তামর এদের বোন।
10সোলায়মানের পুত্র রহবিয়াম; তাঁর পুত্র অবিয়; তাঁর পুত্র আসা; তাঁর পুত্র যিহোশাফট; 11তাঁর পুত্র যোরাম; তাঁর পুত্র অহসিয়; তাঁর পুত্র যোয়াশ; 12তাঁর পুত্র অমৎসিয়; তাঁর পুত্র অসরিয়; তাঁর পুত্র যোথম; 13তাঁর পুত্র আহস; তাঁর পুত্র হিষ্কিয়; তাঁর পুত্র মানশা; 14তাঁর পুত্র আমোন; তাঁর পুত্র যোশিয়। 15ইউসিয়ার সন্তানেরা হল: জ্যেষ্ঠ যোহানন, দ্বিতীয় যিহোয়াকীম, তৃতীয় সিদিকিয়, চতুর্থ শল্লুম; 16এবং যিহোয়াকীমের পুত্র যিকনিয়, অপর পুত্র সিদিকিয়।
17বন্দী যিকোনিয়ের সন্তানেরা হল: তাঁর পুত্র শল্টীয়েল, 18আর মল্কীরাম, পদায়, শিনৎসর, যিকমিয়, হোশামা ও নদবিয়। 19পদায়ের সন্তান সরুব্বাবিল ও শিমিয়ি; এবং সরুব্বাবিলের সন্তান মশুল্লম ও হনানিয়, আর শলোমীৎ তাদের বোন। 20আর হশুবা ওহেল, বেরিখিয়, হসদিয় ও যুশব-হেষদ, এই পাঁচ জন। 21আর হনানিয়ের সন্তানেরা হল: পলটিয় ও যিশায়াহ; রফায়ের পুত্ররা অর্ণনের পুত্ররা, ওবদিয়ের পুত্ররা, শখনিয়ের পুত্ররা। 22শখনিয়ের সন্তানেরা হল: শমরিয়; আর শময়িয়ের সন্তান— হটূশ, যিগাল, বারীহ, নিয়রিয়, শাফট, এই ছয় জন। 23আর নিয়রিয়ের সন্তানেরা হল: ইলীয়ৈনয়, হিষ্কিয় ও অস্রীকাম, এই তিন জন। 24আর ইলীয়ৈনয়ের সন্তানেরা হল: হোদবিয়, ইলীয়াশীব, পলায়ঃ অক্কুব, যোহানন, দলায় ও অনানি, এই সাত জন।
Currently Selected:
১ খান্দাননামা 3: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013